টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। যুদ্ধের সময়সুচী ঘোষণা হয়ে গেছে। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে রাজ্যের শাসকদলের। ৪ টি আসন বাদে বাংলার বাকী আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। তবে সেই তালিকায় নাম নেই অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। এই আবহে দোলের দিন কমপক্ষে দলের ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল।

টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

আর পড়ুন : দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন বিজেপি নেতা? তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দলের প্রতি অভিমান! তাহলে কি রঙের উৎসবে রঙ বদল করতে চলেছেন রুদ্রনীল?শোনা যাচ্ছে লোকসভায় টিকিট পাওয়ার আশায় ছিলেন রুদ্রনীল। তবে টিকিট না পাওয়ায় অবশ্যই মন খারাপ রুদ্রনীলের। কিন্তু, এরজন্য তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেননি বলেই জানিয়েছেন অভিনেতা।

টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

তিনি জানিয়েছেন, তাঁকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল। যে যেমন পেরেছিল তাঁকে অ্যাড করেছিল। তাতে প্রচুর ভিডিয়ো থাকায় দেখতে দেখতে এক সময় ফোন হ্যাং করে যাচ্ছিল। তাই দোলের দিন বাড়িতে থাকার সুবাদে তিনি অবাঞ্ছিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। তবে এখনও তিনি দলের ১০ থেকে ১২ টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন বলেই জানিয়েছেন।

টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!
টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

তবে কার্যত দলবদলের জল্পনা উড়িয়ে তিনি বলেন, এখনই দলবদলের কোনো পরিকল্পনা নেই। নতুন কিছু ভাববেন কিনা পরে তা জানাবেন। তবে লোকসভার টিকিট না পাওয়ায় তার গলায় ক্ষোভের সুর স্পষ্ট। তিনি জানান দলের নির্দেশ মত কাজ করেছি। তবে দলের প্রতি অভিমান থাকলেও শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর