নজরবন্দি ব্যুরো: আগামী ৪ এপ্রিল থেকে এএফসি-র বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে। বাছাই পর্বের খেলা চলবে ৩ মে পর্যন্ত। এটিকে মোহনবাগানের কাছেও এএফসি কাপে খেলার সুযোগ এসেছে, কিন্তু কিভাবে? এএফসি এই মরশুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে।
আরও পড়ুনঃ অধিনায়কের নাম ঘোষণা করল সৌরভের দিল্লি, কে হলেন অধিনায়ক ও সহ অধিনায়ক?


প্রথমটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্বে ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্বে। ২০২১-২২ মরসুমে লিগ-শিল্ড জয়ী জামশেদপুর এফসি ও চলতি মরসুমের লিগ-শিল্ড জয়ী মুম্বই সিটি এফসি পরস্পরের মুখোমুখি হবে সুপার কাপ চলাকালীন অর্থাৎ আগামী ৪ এপ্রিল।

আর এই ম্যাচের জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলার সুযোগ পাবে। এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলার সুযোগ থাকছে এর পরেই। গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সুপার কাপের বিজয়ী ও আই লিগ জয়ী গোকুলম কেরল এফসি একে অপরের মুখোমুখি হবে ২৯ এপ্রিল। অর্থাৎ মোহনবাগান সুপার কাপ জিতলে তাদের সামনে গোকুলমকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ থাকছে।



অন্য কোনও দল সুপার কাপ জিতলে এবং তারা আগেই এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেললে গোকুলম সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর যদি গোকুলম সুপার কাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে তারাই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। এরপরও বাছাই পর্বে খেলার সুযোগও রয়েছে মোহনবাগানের কাছে। তার জন্যে মোহনবাগানকে আগে আইএসএল ফাইনালে জিততে হবে।
মোহনবাগানের কাছে ফের এশীয় মঞ্চে খেলার সুযোগ, কিন্তু কিভাবে?

এর পরে তাদের পেরোতে হবে ৩মে হায়দরাবাদ এফসি-র গাঁট। তার মধ্যে হায়দরাবাদ এফসি যদি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, তা হলে এই ম্যাচের কোনও প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে মোহনবাগান আইএসএলের ট্রফি জিতলে তারাই খেলবে এএফসি কাপের বাছাই পর্বে। তবে মোহনবাগানের আইএসএলে খেলার ব্যাপারটা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে।







