বাইডেন এবং ফার্স্ট লেডিকে মোদির তাক লাগান উপহার! কী কী দিলেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আমেরিকা সফরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে তাক লাগানো উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে ছিল সবুজ হিরে, চন্দনকাঠের বাক্স। ওই বাক্সে ছিল ভারতীয় রীতির একাধিক উপহার।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন! ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

মোদির উপহারে দেখা গেল ভারতের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিত্ব। রয়েছে বাংলাও ছোঁয়াও। কী কী ছিল উপহারের মধ্যে? গুলাবি মীনাকারি ব্রোচ। কাফলিঙ্ক। কালো মৃৎপাত্র। প্লাটিনামের কাজ করা টি-সেট। জরির কাজ করা জারদৌসি বাক্স। মার্কিন ফার্স্ট লেডিকে একটি সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে উপহার দিয়েছেন মোদি।

7 20

যা প্রাকৃতিক হিরের মতো দেখতে হলেও আসলে গবেষণাগারে তৈরি। বাইডেনকে একটি চন্দনকাঠের বাক্স উপহার দেন মোদি। তাতে ছিল রূপোর তৈরি গণেশ মূর্তি, একটি প্রদীপ এবং ‘দশ দানম’ বা দশ দান। মোদিকে পালটা উপহারও দিয়েছেন বাইডেনও। সেগুলি হল একটি আমেরিকান বুক গ্যালারি, একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণীর ছবি এবং স্বয়ং কবির স্বাক্ষর-সহ রবার্ট ফ্রস্টের কবিতাসংগ্রহের প্রথম সংস্করণ।

8 18

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লখনউয়ের একটি বিশেষ বক্স দিয়েছেন মোদী। জরি জারদৌসি কাজ করা বাক্সটিতে ফরাসি জাতীয় পতাকার তিনটি রঙে কাজ করা। খাদি সিল্ক এবং সাটিন টিস্যু দিয়ে হাতে করে সূচিকর্ম করা।

বাইডেন এবং ফার্স্ট লেডিকে মোদির তাক লাগান উপহার! কী কী দিলেন প্রধানমন্ত্রী

9
বাইডেন এবং ফার্স্ট লেডিকে মোদির তাক লাগান উপহার! কী কী দিলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, রাষ্ট্রনেতাদের সৌজন্য সাক্ষাতে উপহার আদানপ্রদানের রেওয়াজ বহুদিনের। যা আদতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে মজবুত করে। ভারতীয় প্রধানমন্ত্রীরা বিদেশি রাষ্ট্রনেতাদের ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী ও কারিগরদের তৈরি করা শিল্পকর্ম উপহার হিসাবে দিয়ে থাকেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত