Panchayat Election 23: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন! ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবারই কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে ২০১৩ সালের সমান বা তাঁর বেশি অর্থাৎ ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে।

আরও পড়ুন: সংঘাত তুঙ্গে! রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল

সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে রাজ্য সরকারকেও। আর এই ঘটনার কথা আগে থেকে ভেবে রেখেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আর সেই কারনেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিল করেন শুভেন্দু।

4 18

তাঁর বক্তব্য, যদি কমিশন সুপ্রিম কোর্টে গিয়েও থাকে, তাহলে যেন বিরোধীদের কথা না শুনে, কেবল এক পক্ষের কথা শুনেই বিবেচনা করে সিদ্ধান্ত না নেন বিচারপতি। ক্যাভিয়েট দাখিল করার ফলে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে বিরোধী দলনেতার বক্তব্য শুনতে হবে আদালতকে।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন! ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর
কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন! ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

উল্লেখ্য, বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটের জন্য ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল। আর বলেছিল ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে নির্বাচন কমিশনকে ।

হাই কোর্টের এই রায়ের পর সচিব, আধিকারিকদের নিয়ে বুধবার রাত পর্যন্ত এদিন দীর্ঘ বৈঠক করেন রাজ্যর নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যদিও বৈঠক নিয়ে মুখ খোলেননি কমিশনের কোনও কর্তাই।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন! ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

6 21

সেই বৈঠকেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের তরফে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির উল্লেখ করবে কমিশন। আজই শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার এবার কী রায় দেয় শীর্ষ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন