সংঘাত তুঙ্গে! রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠল। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে।

আরও পড়ুন: রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন, পঞ্চায়েত মামলায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

কিন্তু কমিশনার সেই তলব এড়িয়ে যান বলে অভিযোগ। বুধবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেননি কমিশনার। এর পরই কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

22 15

উল্লেখ্য, গত মাসেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে রাজীবা সিনহার নাম প্রস্তাব করে ফাইল পাঠানো হয় রাজভবনে। এরপর স্রেফ দায়িত্ব গ্রহণই নয়, পঞ্চায়েত নির্বাচনের দিনও ঘোষণা করে দেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার।

23

পঞ্চায়েত ভোটে সক্রিয় রাজ্যপাল। মনোনয়ন পর্বে অশান্তির পর, ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কন্ট্রোলরুম খোলা হয়েছে রাজভবনে। মানুষ যাতে অভিযোগ জানাতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত। বস্তুত, সেই কন্ট্রোল রুমে প্রাণনাশের হুমকির অভিযোগও জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত।

সংঘাত তুঙ্গে! রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল

24 9

এই ঘটনার পর বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন কার্যত তৃণমূলের স্ট্রাইকার হয়ে খেলতে নেমেছে। এটা স্বাভাবিক যে যিনি সাংবিধানিক প্রধান, তাঁর দায়িত্ব এটা দেখা যে, মানুষের সাংবিধানিক অধিকারগুলি রক্ষা করা যাচ্ছে কিনা’। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, ‘এটা সবাই বুঝতে পারছেন যে, রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীবা সিনহার নিয়োগ বেঠিক হয়েছে। তিনি এই পদের জন্য অযোগ্য’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত