Russia-Ukraine War: পুতিনকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করা উচিত মোদির, ফের ভারতের সাহায্য চাইল ইউক্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ এক মাস পার হলেও যুদ্ধ থামেনি রাশিয়া-ইউক্রেনের। যুদ্ধ শুরুর প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থাব বজায় রেখেছে ভারত । দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র খুঁজে বের করার সপক্ষে সওয়াল করা হয়েছে। যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের তরফে ভারতকে রাশিয়ার সঙ্গে কথা বলার অনুরোধ করা হয়েছিল।

আরও পড়ুনঃ ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বর্তমানে দফায় দফায় আলোচনার মাধ্যমে সামান্য হলেও কথা এগিয়েছে যুদ্ধ থামানো নিয়ে। এই পরিস্থিতিতেই ফের একবার ভারতকে মধ্যস্থতা করার প্রস্তাব দিল ইউক্রেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যস্ততা করতে চান তাহলে তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানাবে ইউক্রেন।” সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন,

পুতিনকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করা উচিত মোদির, ফের ভারতের সাহায্য চাইল ইউক্রেন
পুতিনকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করা উচিত মোদির

“রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভাল। আমি ভারতীয়দের অনুরোধ করছি, এই সুসম্পর্কের যথাযথ ব্যবহার করে এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করুন।” পুতিনকে পরোক্ষে একনায়ক বলেছেন দিমিত্র। তাঁর কথায়, “রাশিয়ার সব সিদ্ধান্ত নেন একমাত্র পুতিন। তাই যুদ্ধ বন্ধ করতে সরাসরি পুতিনের সঙ্গে কথা বলতে হবে।”

ফের ভারতের সাহায্য চাইল ইউক্রেন
ফের ভারতের সাহায্য চাইল ইউক্রেন

টানা একমাস ধরে চলা যুদ্ধের পর ইউক্রেনের কী অবস্থা, তা ব্যাখ্যা দিয়ে দিমিত্রো কুলেবা জানান, দীর্ঘ একমাস ধরে ইউক্রেন ক্রমাগত রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খারকিভে রুশ সেনার ক্ষেপণাস্ত্র বর্ষণে যে ভারতীয় পড়ুয়ার মত্যু হয়েছিল, তা নিয়েও শোক প্রকাশ করেন তিনি।

পুতিনকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করা উচিত মোদির, ফের ভারতের সাহায্য চাইল ইউক্রেন

মাঝপথে ভারতীয় পড়ুয়াদের লেখাপড়া ছেড়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, “যতদিন অবধি রাশিয়া তাদের ট্য়াঙ্কার ও যুদ্ধবিমান নিয়ে হাজির হয়নি, ততদিন অবধি ইউক্রেন ভারতীয়দের কাছে নিরাপদ আশ্রয় ছিল। আমরা চাই ভারতীয় পড়ুয়ারা আবার ফিরে আসুক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত