Russia-Ukraine War: ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হল রুশ প্রতিরক্ষা মন্ত্রক। সংবাদ সংস্থা এএফপি-র তথ্য অনুযায়ী জানা গেছে যে, আজভ সাগরের তীরের বন্দর শহর মারিউপোলের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক ভাবে এই ঘোষণা করল রাশিয়া।পাশাপাশি ভলনোভাখা শহরেও জারি হয়েছে এই যুদ্ধবিরতি।

আরও পড়ুনঃ খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

কিভ-মস্কো সঙ্ঘাতের দশম দিনে এসে যুদ্ধবিরতি ঘোষণা করল মস্কো সরকার। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মারিউপোল থেকে ঝাপোরিঝঝিয়া পর্যন্ত মানব–কোরিডোর তৈরি করা হবে। রাশিয়া অধিকৃত বন্দর বারডিয়ানস্ক হয়ে যাবে সেই মানব–কোরিডোর। সেখান দিয়েই যুদ্ধবিধ্বস্ত মারিউপোল থেকে বেরিয়ে আসতে পারবেন নাগরিকরা।

উইক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

পাশাপাশি রুশ প্রতিরক্ষামন্ত্রক সুপারিশ করেছে, এই উদ্ধারকাজের সময় যেন সেখানে উপস্থিত থাকেন রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু বিভাগ (UNHCR) এবং রেডক্রসের প্রতিনিধিরা। উল্লেখ্য, চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরের অসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ঐকমত্য হয়েছিল।

উইক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

তারই ভিত্তিতে মস্কোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দক্ষিণের শহর খারসেনের দখল নিলেও রুশ বাহিনী এখনও আরও দু’টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা ও মারিউপোলকে দখল করতে পারেনি। ওই দু’ই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমানহানায় বেশ কয়েকজন অসামরিক নাগরিকের মৃত্যুর খবরও মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন