মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে মুখে কুলূপ মোদি-শাহ থেকে শুভেন্দুর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে মুখে কুলূপ মোদি-শাহ থেকে শুভেন্দুর! নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর গতকাল রাত থেকেই এসএসকেএমের উডবার্ন বিভাগে ভরতি মুখ্যমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মমতার বাঁ-পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআইয়ের  পর পায়ে ‘টেম্পোরারি প্লাস্টার’ করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক।

আরও পড়ুনঃ বাঁ পায়ে টেম্পোরারি প্লাস্টার, রয়েছে শ্বাসকষ্টও, মমতাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। সবমিলিয়ে গতকালের ঘটনায় কার্যত ট্রমায় আছেন মুখ্যমন্ত্রী। তাঁদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। আজ হতে পারে ইসিজি। এই রকম যখন পরিস্থিতি তখন এক্কেবারে চুপ দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী এমনকি মমতার একসময়ে তাঁর সতীর্থ এখন প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীও।

নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে মুখ্যমন্ত্রীর পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য ও জাতীয় রাজনীতি। টুইট করে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। একই সঙ্গে তাঁর বক্তব্য, প্রয়োজনে নির্বাচন কমিশনকে দিয়ে তদন্ত করানো হোক। রেলমন্ত্রী পীযূষ গয়ালও একটি অনুষ্ঠানে বলেছেন, ‘‘হারবেন বুঝে নাটক করছেন মমতা।’’

মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে মুখে কুলূপ মোদি-শাহ থেকে শুভেন্দুর! এ ছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদীর পার্টি প্রধান অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, তেজস্বী যাদবরাও সুস্থতা কামনা করেছেন মমতার। ঘটনা অত্যন্ত গুরুতর এবং তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। বিশিষ্ট কোনও ব্যক্তি, রাজনীতিবিদ অসুস্থ বা দুর্ঘটনায় আহত হলে সাধারণত তাঁর সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদরা। কিন্তু মমতার ক্ষেত্রে এই ঘটনা ব্যতিক্রমী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন