বাঁ পায়ে টেম্পোরারি প্লাস্টার, রয়েছে শ্বাসকষ্টও, মমতাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঁ পায়ে টেম্পোরারি প্লাস্টার, নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর গতকাল রাত থেকেই এসএসকেএমের উডবার্ন বিভাগে ভরতি মুখ্যমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মমতার বাঁ-পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি তে যোগ দিয়েই Y+ নিরাপত্তা পেলেন মহাগুরু

গতকাল রাতে এমআরআইয়ের  পর পায়ে ‘টেম্পোরারি প্লাস্টার’ করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। সবমিলিয়ে গতকালের ঘটনায় কার্যত ট্রমায় আছেন মুখ্যমন্ত্রী। অন্তত এমনটাই বলছেন চিকিত্‍সকরা। তাঁদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

আজ হতে পারে ইসিজি। সকালে তাঁকে চা বিস্কুট দেওয়া হয়েছে। তার আগে খালি পেটে বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়। এমনই খবর হাসপাতাল সূত্রে।মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা। আজ আবার মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করবেন। মুখ্যমন্ত্রীর চিকিত্সার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে।

বাঁ পায়ে টেম্পোরারি প্লাস্টার, এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন