শিল্প সম্মেলনের আমন্ত্রণপত্রে নেই নাম, প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জল্পনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাজ্যের শিল্প সম্মেলনের আমন্ত্রণপত্রে নেই নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে কী আগামী শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন না তিনি? শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ Tripura: ত্রিপুরার উপনির্বাচনে লড়বে দল, জানালেন তৃণমূল নেত্রী

উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেক্যহা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার রাজ্যের দুই দিনের শিল্প সম্মেলনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের তরফে অথবা প্রধানমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি।

West Bengal CM Mamata Banerjee meets PM Narendra Modi- The New Indian Express

সোমবার শিল্প সম্মেলনের আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়, অর্থ উপদেষ্টা অমিত মিত্র, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সহ একাধিক জনের নাম থাকলেও নেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম। যদিও রাজনৈতিক মহলের৪ ধারণা, প্রধানমন্ত্রী যদি আসতেন অথবা শিল্প সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন তাহলে আমন্ত্রণ পত্রে তাঁর নাম থাকা উচিত ছিল।

শিল্প সম্মেলনের আমন্ত্রণপত্রে নেই নাম, মোদির উপস্থিতি ঘিরে জল্পনা 

Mamata Banerjee On PM Meeting Row: You Cannot Digest Your Defeat, Says Mamata Banerjee To PM Narendra Modi - Top 10 Quotes

এবিষয়ে রাজ্য সরকারের দিকেই দোষ ঠিলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তিন মাস আগে গিয়ে প্রধানমন্ত্রীকে মৌখিক ভাবে বলে এলেও, অফিসিয়ালি কোনও ভাবে নিমন্ত্রণ করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর আসার কোনও কথাই ছিল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর