নজরবন্দি ব্যুরোঃ পুর নির্বাচনে চমকপ্রদ ফল করতে পারেনি তৃণমূল। কিন্তু আশা ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ত্রিপুরার উপনির্বাচনে লড়বে দল। তাই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি এখন থেকেই সেরে ফেলতে চাইছে ঘাসফুল শিবির। সেই ইঙ্গিত মিলেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের তরফে।
আরও পড়ুনঃ Army Chief: দেশের নয়া সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে


সুস্মিতা জানিয়েছেন, উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ত্রিপুরায় রাজ্য দফতর খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের ৷ ত্রিপুরায় ফ্যসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সাফ বার্তা সুস্মিতার। তার মধ্যেও আমাদের লড়াই, আন্দোলন চলছে৷ আগামী দিনে কৌশলী হয়েই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিজেপি থেকে অন্য শিবিরে নাম লিখিয়েছেন সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহারা। তাঁদের ইস্তফার কারণেই ত্রিপুরার তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷



সূত্রের খবর, উপনির্বাচনের রণনীতি ঠিক করতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেবরা। শোনা যাচ্ছে ২৩ এর বিধানসভা নির্বাচনের আগে একবার সাংগঠনিক পরিস্থিতি ঝালাই করতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
ত্রিপুরার উপনির্বাচনে লড়বে দল, জানালেন সুবল ভৌমিক

এবিষয়ে ত্রিপুরা তৃণমূলের কনভেনর সুবল ভৌমিক নজরবন্দিকে জানিয়েছেন, প্রথম পাঁচ আসনে নির্বাচনের কথা বলা হচ্ছিল। কিন্তু অধ্যক্ষের নির্দেশে ৪ টি আসনে নির্বাচন হবে। এই চারটি আসনেই প্রার্থী দেবে তৃণমূল।







