নজরবন্দি ব্যুরোঃ কলাইকুন্ডার পর সোজা দিল্লি, দেশের রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলার মেয়ে। গতবারের সৌজন্য সাক্ষাৎ পরিণত হয়েছিল সংঘাতে। এবারে দিল্লি-বৈঠক কোন দিকে যায়, রাজ্য জিতে দেশ বিজয়ের উড়ানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সৌজন্যের হবে নাকি সংঘাতের সে দিকে তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুনঃ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় দেশে কোভিড সংক্রমণ ৩০ হাজারের নীচে


২১ এর বাংলার বিধানসভা নির্বাচন জিতে গোটা দেশের নজর কেড়েছেন মমতা। মোদি-শাহের ডেলি প্যাসেঞ্জারি থামিয়ে নিজের পুরানো কুর্শিতে নিজের ফিরেছেন তৃণমূল সুপ্রিমো। তার পর থেকেই দেশ জুড়ে চর্চা ছিল ২৪ এর লড়াই মোদি-বিরোধী শিবিরের প্রধান মুখ মমতাই।
কলাইকুন্ডার পর সোজা দিল্লি, অভিযোগ-সৌজন্য নিয়ে সাক্ষাৎ হবে মোদি-মমতার।

২১ এ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে নিজের ডাক দিয়েছিলেন ২৪ এর লড়াইয়ের। রাজ্যের বাইরে দেশ বিজয়ের পথে যে তিনি প্রস্তুত জানিয়েছিলেন সে কথা। দিল্লিতে বসে রণকৌশল সাজাচ্ছেন পিকে। পরিস্থিতি দেখতে অভিষেক আগেই পৌঁছে গিয়েছেন দিল্লি, গতকাল গিয়েছেন মমতা।
যাওয়ার আগেই ছক কষেছেন যুদ্ধের প্রস্তুতিতে সাক্ষাৎ করবেন কার কার সঙ্গে। জানিয়েছিলেন সময় পেলেই সাক্ষাৎ করবেন মোদির সঙ্গেও। সেই মতো আজ সাক্ষাৎ উভয়ের। আজ সকাল থেকেই এক প্রকার ঠাসা কর্মসূচী রয়েছে তাঁর। ব্যাক টু ব্যাক মিটিং করবেন কংগ্রেস নেতা কমল নাথ, কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আনন্দ শর্মার সঙ্গে।


তার পরেই বিকেল ৪ টে নাগাদ আমনে সামনে বসতে চলেছেন মোদি-মমতা। কলাইকুন্ডার পর সোজা দিল্লি, গত বৈঠকের তিক্ততা উঠে আসবে নাকি তৈরি হবে সৌজন্যের বাতাবরণ তা ভাবাচ্ছে সব মহলকে। ইয়াস বিপর্যয় পরিদর্শনের বৈঠকের জল গড়িয়েছে দেশ জুড়ে। তার চর্চাও চলেছে বহুদিন, মন্তব্য-পাল্টা মন্তব্যে সেই মুহুর্তে উত্তপ্ত হয়েছিল দেশের রাজনীতি।
তার পরেই আজকের এই বৈঠক। মোদি বিরোধীতার লড়াই শুরুর আগে তার সঙ্গেই সাক্ষাৎ করে কোন বার্তা দেবেন মমতা, টিকা থেকে পেগাসাস…কোতাক্ষ নাকি প্রতিবাদ কী জানাবেন বৈঠকে তা নিয়ে জানতে উৎসুক সব মহল। সুত্রের খবর বাংলার উপর ঋণের বোঝা লঘু করা, বাংলার প্রাপ্য বরাদ্দ, কৃষি আইন প্রত্যাহার, টিকার জোগান বৃদ্ধি এবং ফোনে আড়িপাতার মতো বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। তার পরেই ফের বৈঠক করবেন কংগ্রসের রাজ্যসভার সাংসদ, এবং এই মুহুর্তে রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়া মনু সিংভির সঙ্গে।







