নজরবন্দি ব্যুরোঃ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা, দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের প্রায় মাস চারেক পর দেশে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ নেমেছে ৩০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯হাজার ৬৮৯ জন।
আরও পড়ুনঃ পাশ করানো হতে পারে সবাই কে, উচ্চ মাধ্যমিক অকৃতকার্য পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত!


সংক্রমণের গ্রাফ কমার সঙ্গেই কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা, গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। এবং স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই মুহুর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ রোগী ৩ লক্ষ ৯৮ হাজার ১০০ জন।
টানা চার মাস পর দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে ৪ লাখের নীচে। করোনার দুই ঢেউ মিলিয়ে দেশ জুড়ে করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছেন মোট ৩ কোটি ৬ লক্ষ ২১ হজার ৪৬৯ জন দেশবাসী। সঙ্গে থেমেছে মৃত্যু মিছিল। গত এক দিনে দেশে করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৪১৫ জন।
কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা, চার মাস পর দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে ৪ লাখের নীচে
দ্বিতীয় ঢেউ সামলে নিলেও গবেষণা বলছে এই মুহুর্তে দেশের দোরগড়ায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। অন্যদিকে করোনা থেকে বাঁচার উপায় হিসেবে এই মুহুর্তে উঠে এসেছে টিকাকরণ তত্ব। দেশে এখনো পর্যন্ত টিকা পেয়েছেন ৪৪ কোটি ১৯ লক্ষ ১২ হাজার ৩৯৫ জন। দেশ জুড়ে জারি রয়েছে টিকাকরণ।









