পাশ করানো হতে পারে সবাই কে, উচ্চ মাধ্যমিক অকৃতকার্য পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবার পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে চলছে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর দেখা যায় কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী কে ফেল করানো হয়েছে। এই পরিস্থিতিতে নতুন খবর সামনে এল। সূত্রের খবর, পাশ করানো হতে পারে সবাই কে! সূত্রের খবর রাজ্যের মোট ৩ হাজার ৬২০ টি স্কুল থেকে ফেল করেছেন পড়ুয়ারা। যার মধ্যে কলকাতাতেই রয়েছে ১৬৪ টি স্কুল।

আরও পড়ুনঃ পর্ণ কাণ্ডে নয়া মোড়, জেরার জন্য ডাকা হল মডেল অভিনেত্রী শার্লিন চোপড়াকে।

রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩০টি স্কুলের পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার ২৭০ স্কুলের পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন। পূর্ব মেদিনীপুরের ৩২২টি স্কুলের পড়ুয়ারা অকৃতকার্য হওয়ার রিপোর্ট উঠে এসেছে। প্রায় সব জেলাতেই রয়েছে শতাধিক স্কুল। সার্বিকভাবে রাজ্যের ৩ হাজার ৬২০ টি স্কুল থেকে অকৃতকার্য হয়েছেন কয়েক হাজার পড়ুয়া।

নজিরবিহীন সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, পাশ করানো হতে পারে সবাই কে। আজ উচ্চ শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জানানো হচ্ছে, উচ্চ মাধ্যমিকের ২০২১ সালের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অসন্তোষের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।”

এরপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, “বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ২৯ জুলাই থেকে যোগাযোগ করেন। অসন্তুষ্ট ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই থেকে যোগাযোগ করেন।”

পাশ করানো হতে পারে সবাই কে, উচ্চ মাধ্যমিক অকৃতকার্য পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত!

প্রশ্ন উঠছে, প্রধান শিক্ষকরা কেন যোগাযোগ করবেন সংসদের আঞ্চলিক কার্যালয় গুলির সঙ্গে? আর অসন্তুষ্ট বা অকৃতকার্য ছাত্র-ছাত্রীরাই বা কেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করবে? যদিও প্রশ্নগুলির কোন উত্তর পাওয়া যায়নি। কিন্তু সূত্রের দাবি, যেহেতু পরীক্ষা নেওয়া হয়নি তাই যারা ফেল করেছে তাঁদের ন্যুনতম পাশ মার্ক্স দিয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত