বাংলায় ‘মোদী মেড’ করোনা সামলাবে মমতার ‘বেঙ্গল ইঞ্জিন’, বালুরঘাটে আশ্বাস দলনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ‘মোদী মেড’ করোনা সামলাবে মমতার ‘বেঙ্গল ইঞ্জিন’, বালুরঘাটে আশ্বাস দলনেত্রীর।  ম্যান মেড নয় ‘মোদী মেড’ এই করোনা ভোগাচ্ছে বাংলাকে। বাইরে থেকে নির্বাচন কালে বাংলায় পরিকল্পনা মাফিক বহু লোক এনে সংক্রমণ আরো বেশি করে এখন হাত তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বালুরঘাটের সভা থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়।

আরও পড়ুনঃ সামশেরগঞ্জ থেকে ভোট লড়বেন মৃত প্রার্থীর স্ত্রী, নতুন প্রার্থী ঘোষণা জঙ্গিপুরেও

গোটা দেশ জুড়ে হুহু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি খারাপের থেকে আরো খারাপ হচ্ছে মহারাষ্ট্র দিল্লি সহ একাধিক জায়গায়। দেশের একাধিক রাজ্যের হাসপাতালে সংকুলান বেড থেকে অক্সিজেন। এই অবস্থায় বাংলায় হচ্ছে ২১ এর নির্বাচন। ৮ দফা নির্বাচনের আগে পাল্লা দিয়ে মিটিং মিছিল হচ্ছে বিগত কয়েক মাস ধরেই। পরস্থিতি খারাপের দিকে যাওয়ায় এই মুহুর্তে প্রচারে লাগাম লাগাতে বামেদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর কোন বড়ো সভা করবেনা দল। প্রচারে লাগাম লাগাচ্ছে শাসক দলও।

ঘোষণা করা হয়েছে এই মুহুর্তে কলকাতায় আর কোন বড়ো সভা করবেন না তৃনমূল সুপ্রিমো। বাইরেও সভা করলে তার সময়সীমা হবে খুবই কম। ১৫ মিনিট থেকে ৩০ মিনিট। সেই মতোই আজ বালুরঘাটে ১৫ মিনিটের বক্তব্য রাখেন তিনি। আজ মিনিট ১৫র এই সভায় বাংলার এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে বলে তিনি এই ভয়াবহতার জন্য তোপ দেগেছেন প্রধানমন্ত্রীর দিকেই।

গতকাল রাতে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘‌তুফানের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আপনারা যে পীড়া সহ্য করছেন, তা আমি জানি। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। কিন্তু আমাদের সবাইকে মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে।’‌

বাংলায় ‘মোদী মেড’ করোনা সামলাবে মমতার ‘বেঙ্গল ইঞ্জিন’, বালুরঘাটে আশ্বাস দলনেত্রীর। আজকের সভা থেকে কালকের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের কথা তুলে ধরেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে দায়ভার না নিয়ে তিনি কেনো জনগণের অপর ছেড়ে দিচ্ছেন সব। বাংলার এই পরিস্থিতির জন্ত আর আগেও তিনি দায়ী করেছেন মোদী সহ কেন্দ্রীয় নেতাদের। আজ তিনি বলেন, ‘‌করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন উনি জনগণের উপর ছেড়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এটা ম্যান মেড ডিজাস্টার নয়। এটা মোদী মেড। আগেও বলেছি, বহিরাগতদের এনে ওরা রোগ ছড়াচ্ছে।’‌

পাশাপাশি বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের যে বার্তা দেওয়া হয় আজের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে এনেও বলেন, বাংলায় ‘‌ডবল ইঞ্জিন নয়, বেঙ্গল ইঞ্জিনই সব করেছে। পূর্বের মতোই এবারও তৃণমূল কংগ্রেস সরকার কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে।’‌ এবং আজকের সভা থেকে তিনি ফের আশ্বাস দেন ২১ এর নির্বাচন জিতে বাংলায় শাসন ক্ষমতায় ফের আসছে তৃণমূলই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন