রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। চলছে জোর তরজা। রাজ্যপাল নিয়ে ফের বিস্ফোরক মমতা ব্যানার্জি। রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না, বলেই দাবি তাঁর। সি ভি আনন্দ বোসের পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রীহুগলিতে এদিন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারে এসে মমতা বলেন,
আরও পড়ুন: এবার মোদি ভোটে জিতলেই মমতা দিদিও জেলে যাবেন, সাফ জানালেন কেজরিওয়াল



“বলছে দিদিগিরি চলবে না। রাজ্যপাল আপনার তো পদত্যাগ করা উচিত। মহিলাদের নির্যাতন করার আপনি কে? কাল নাকি প্রেসকে ডেকেছিল। এডিট করে ভিডিও দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে। পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরয়নি।



আরেকটা ভিডিও পেলাম। পেন ড্রাইভে। আরও কীর্তি কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবা রে! আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি। আপনার পাশে বসাটাও পাপ।”
সন্দেশখালি নিয়ে নাটক করে বেরালো, তার মানে মোদি মিথ্যা বকছে, বললেন মমতা

রচনার প্রচার থেকে এই দিন বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “ সন্দেশখালি নিয়ে নাটক করে বেরালো। তার মানে মোদি মিথ্যা বকছে। একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। তার আত্মসম্মান চলে গেলে আর আসে না। আমরা সব বুঝি। একটা মেয়ে জানে না, তাঁকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি। বেচারা জানতই না”।








