এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হয়েও এনডিএ সহযোগী দলগুলির সাথে জোট সরকার গঠন করেছে বিজেপি। এই সরকারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। জোট সরকার গঠনের পর থেকেই ইন্ডিয়া জোট এর নেতা-নেত্রীরা বলে আসছেন এই সরকার বেশি দিনের নয়। অল্পদিনের মধ্যেই এই সরকার ভেঙে যাবে।
আরও পড়ুন: কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত



আর এবার আরো একধাপ এগিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে দিলেন তৃতীয় মোদি সরকার ক্ষমতা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাবে। দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন ‘এনডিএ শিবির থেকে অনেক সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ফলে সামান্য এদিক-ওদিক হলেই মোদি সরকারের পতন ঘটবে’।
রাহুল গান্ধীর মতে গত লোকসভা নির্বাচন দেশের রাজনৈতিক পরিকাঠামোই বদল করে দিয়েছে। তার কথায়,’ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে। উল্লেখযোগ্য পদ পরিবর্তন হয়েছে। যে সংখ্যার উপর সরকার দাঁড়িয়ে রয়েছে তা নিতান্তই নড়বড়ে। ফলে যেকোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে’।


অনেক সাংসদ যোগাযোগ রেখে চলেছেন, যে কোন সময় ভাঙতে পারে মোদি সরকার, বললেন রাহুল

এবারের লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় দেশে তৈরি হতে চলেছে জোট সরকার। একদিকে এনডিএ জোট অপরদিকে ইন্ডিয়া জোট। এরপরে ইন্ডিয়া জোট নিয়ে সরকার গড়ার চর্চা শুরু হয় দেশজুড়ে। কিন্তু বাস্তবে ইন্ডিয়া জোট সরকার গড়ার জন্য নিজেদের দাবি জানাইনি। ফলে একক ভাবে সংখ্যাগরিষ্ঠ না হয়েও সহযোগী দলের সাহায্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে মোদি।







