গঙ্গার বুকে সকালের সফর, বাংলার ‘আত্মা’র কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী

কলকাতায় গঙ্গার বুকে নৌকাবিহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরলেন বাঙালির সঙ্গে গঙ্গার আত্মিক সম্পর্ক, সমাজমাধ্যমে শেয়ার করলেন বিশেষ মুহূর্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার ভোরের কলকাতা—নরম আলো, শান্ত হুগলি আর তার মাঝেই নৌকায় বসে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা, চোখে রোদচশমা—গঙ্গার বুকে নৌকাবিহারের সেই মুহূর্তগুলিই তিনি নিজেই শেয়ার করলেন সমাজমাধ্যমে। শুধু ছবি নয়, সেই পোস্টে উঠে এল গঙ্গা ও বাংলার গভীর আবেগঘন সম্পর্কের কথাও, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

সকালের সেই সফরে মোদীকে দেখা যায় গঙ্গার বুকে নৌকায় বসে সময় কাটাতে। পেছনে দৃশ্যপটে ধরা পড়ে কলকাতার দুই গুরুত্বপূর্ণ সেতু—হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগার সেতু। প্রকৃতি ও শহরের এই মেলবন্ধনের মাঝেই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নিজেই।

নৌকাবিহারের পর তাঁর সমাজমাধ্যম পোস্টে বিশেষভাবে উঠে আসে গঙ্গার সাংস্কৃতিক ও মানসিক গুরুত্ব। মোদী লেখেন, “প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। বলা যায়, বাংলার আত্মা দিয়েই গঙ্গা প্রবাহিত।” এই মন্তব্যে গঙ্গাকে শুধু একটি নদী নয়, বরং বাঙালির অস্তিত্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবেই তুলে ধরেন তিনি।

এর পাশাপাশি তিনি জানান, কলকাতায় এই সফরের সময় হুগলির বুকে কিছুটা সময় কাটানো তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। “মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম,”—এই কথার মাধ্যমে আধ্যাত্মিক আবেগও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সফরের আরেকটি দিকও তিনি উল্লেখ করেন—নৌকার অন্যান্য যাত্রী ও প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে সংযোগ। সেই অভিজ্ঞতাকে সামনে এনে তিনি আবারও উন্নত পশ্চিমবঙ্গ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁর কথায়, “বাঙালির উন্নতির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ—হুগলির বুকে দাঁড়িয়ে সেই অঙ্গীকার আরও একবার জানালাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন