নজরবন্দি ব্যুরো: অলিম্পিক্স থেকে শুরু করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতেছেন নীরজ চোপড়া। তা হলে কি তিনিই ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট? মানতে রাজি নন নীরজ। ভারতীয় তারকার মতে, অ্যাথলিটদের কোনও ফিনিশ লাইন হয় না। যে কোনও দিন তাঁর নজিরও ভেঙে যেতে পারে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ


তবে তিনি ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট কিনা সে নিয়ে তর্কের অবসান হবে না। তবে তিনি তাঁর কাজের মাধ্যমে গর্বিত করেছেন গোটা দেশকে। অলিম্পিকে সোনা জিতে একটা ইতিহাস লিখেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা। বুদাপেস্টে নীরজ চোপড়ার সফ্ট ল্যান্ডিং সফল এ কথা বোলার অপেক্ষা রাখে না।

আর তাই তাঁর এই সাফল্যর জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী তাঁর X হ্যান্ডেলে লিখেছেন, “ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য পাচ্ছেন। সাফল্যের আর এক নাম নীরজ। দায়বদ্ধতা, প্যাশন এবং নিয়মানুবর্তিতার জন্যই নীরজ একের পর এক সাফল্য পাচ্ছে। শুধু অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নই নয়, ক্রীড়া দুনিয়ায় ওর কোনও তুলনা নেই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য নীরজকে অনেক শুভেচ্ছা রইল।“



অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হোক।“
বিশ্ব চ্যাম্পিয়ন নীরজকে শুভেচ্ছা মোদী ও মমতার

উল্লেখ্য, নীরজের এদিন থ্রোগুলি ৮৮.১৭ মিটার, ৮৬.২৩ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার ও ৮৩.৯৮ মিটার অতিক্রম করে। গত শুক্রবার নীরজ এক থ্রোয়ে দুই কীর্তি স্থাপন করেছিলেন। যোগ্য়তা অর্জন পর্বে নীরজ ৮৮.৭৭ মিটার দূরে ছুড়েছিলেন তাঁর জ্যাভলিন। স্রেফ এক থ্রোয়ে পা রেখেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে , হাতে পান প্যারিস অলিম্পিক্সের টিকিট।







