Asian Games: এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ২৩ শে সেপ্টেম্বর থেকে চিনের হাংজুতে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। তো, আসন্ন এশিয়ান গেমসে ভারতের পুরষ দলের কোচ নির্বাচিত করা হল ভিভিএস লক্ষ্মণকে। অন্যদিকে, মহিলা দলের দায়িত্ব দেওয়া হয়েছে ঋষিকেশ কানিতরকে। রবিবার সকালেই নতুন কোচের নাম ঘোষণা করল বিসিসিআই।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ১৫ জনের দল গড়লেন সৌরভ, কে থাকল আর বাদই বা গেল কে?

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। এছাড়া দলে রয়েছেন, যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভর্মা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার, জীতেশ শর্মা, শিভম মাভি, শিভম দুবে, আভেস খান, অরশদীপ সিংহ, শাহবাজ আহমেদ এবং প্রভসিমরণ সিংহ। স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে, যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা এবং সাই সুদর্শনকে।

এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন 'কোচ' ভিভিএস লক্ষ্মণ
এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ

এই মুহূর্তে ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে এমার্জিং ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন। লক্ষ্মণের সঙ্গে বোলিং কোচ হিসাবে হাংজুতে উড়ে যাবেন সাইরাজ বাহুতুলে, ফিল্ডিং কোচ হচ্ছেন মুনিশ ভেল। তবে, লক্ষ্মণ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ

এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন 'কোচ' ভিভিএস লক্ষ্মণ

প্রসঙ্গত, এশিয়ান গেমসে এ বারই প্রথম অংশগ্রহণ করবে ভারতের পুরুষদের ক্রিকেট দল। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার দলের কোনও ক্রিকেটারই যাচ্ছেন না এশিয়ান গেমসে। কারণ, এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে পর পর। তাছাড়া এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে এক দিনের বিশ্বকাপ। যদিও হরমনপ্রীত কৌরের নেতৃত্বের মহিলাদের পূর্ণ শক্তির দল যাচ্ছে এশিয়ান গেমসে।

এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন 'কোচ' ভিভিএস লক্ষ্মণ
এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত