মর্ডানা ভ্যাকসিন আত্মপ্রকাশেই বাজিমাত! ৫০ লক্ষ ডোজ বুকিং ব্রিটেনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মর্ডানা ভ্যাকসিন আত্মপ্রকাশেই বাজিমাত! ৫০ লক্ষ ডোজের অর্ডার দিল ব্রিটেন। বিশ্বের দরবারে আত্মপ্রকাশ ঘটিয়েছে মর্ডানার ভ্যাকসিন। তাদের তৈরি করোনা ভ্য়াকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মডার্না। উল্লেখ্য়, করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। মৃত্যু মিছিলেও নেই কোন লাগাম। এই পরিস্থিতিতে মর্ডানা তাঁদের ভ্যাক্সিন সাফল্য ঘোষণা করার পর বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়েছে তাঁদের ভ্যাকসিন কেনার জন্যে।

আরও পড়ুনঃ ফুরফুরার সিদ্দিকির সঙ্গে আজ বৈঠকে অধীর-মান্নান।

করোনার সম্ভাব্য় প্রতিষেধক তৈরি করছে মর্ডানা, সাফল্যের হার যার প্রায় ৯৫ শতাংশ। করোনা ভ্য়াকসিন তৈরিতে ক্লিনিক্য়াল ট্রায়ালে এই প্রথম কোনও সংস্থা এত বড় মাপের সাফল্য়ের মুখ দেখেছে। ইতিমধ্যেই ব্রিটেন সরকারের তরফে ৫০ লক্ষ টিকার বরাত দেওয়া হয়েছে মর্ডানা কে। উল্লেখ্য বিষয় হল ব্রিটেন সরকার অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ আগেই বুকিং করে রেখেছে।

মর্ডানা ভ্যাকসিন আত্মপ্রকাশেই বাজিমাত! ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যান হ্যাটকক জানিয়েছেন আগামী বছরের মধ্যেই বাজারে চলে আসবে মর্ডানার টিকা। মর্ডানার পক্ষ থেকে বলা হয়েছে তাঁদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর। সংস্থার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডা. স্টিফেন হোগ জানিয়েছেন এই সাফল্যের কথা। বিশ্বকে তিনি বার্তা দিয়েছেন করোনাভাইরাস কে প্রতিরোধ করতে এতবড় সাফল্য আগে কেউ পায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব।

৯৪.৫ শতাংশ সাফল্য! শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব? স্টিফেন হেগে জানিয়েছেন, ‘‘এটা সত্য়িই একটা মাইলস্টোন। এটা আমাদের সকলের কাছে আশার আলো। মর্ডানার ভ্য়াকসিন এই অতিমারী রুখতে সক্ষম’’। তাঁর আরও কথায়, ‘‘ মডার্না একা এই সমস্য়া মেটাতে পারবে না। বিশ্বজুড়ে চাহিদা মেটাতে আরও অনেক ভ্য়াকসিন জরুরি’’।

রোজই সংক্রমণের দাপট বাড়ছে। এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশাল আলো জাগালো বলেই মনে করা হচ্ছে। ফাইজার হোক বা মর্ডানা। মানব সভ্যতা কে করোনাভাইরাসের প্রকোপ থেকে বিশ্ব কে বাঁচাতে চাই প্রতিষেধক। তাই সাফল্য যে পথেই আসুন, সফলতাই শেষ কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত