আবারও ভারতে চালু হচ্ছে মোবাইল গেম পাবজি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও ভারতে চালু হচ্ছে মোবাইল গেম পাবজি! সুসংবাদ! মোবইল গেমপ্রেমীদের জন্য।আবারও ভারতে ফিরছে পাবজি। সম্প্রতি কোম্পানি বিষয়ক দফতরে ভারতীয় বেসরকারি সংস্থা হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে পাবজি।নতুন সংস্থার ডিরেক্টর হয়েছেন শন সোহন ও কুমার কৃষণ আয়ার। নতুন সংস্থাটি বেঙ্গালুরুতে নথিভুক্ত হয়েছে।ফলে ভারতে পাবজির সহযোগী সংস্থার সদর দফতর হতে চলেছে বেঙ্গালুরু।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমের শুরুতেই সুখবর! কমল সোনার দাম।

এখন থেকে পাবজি-প্রেমীরা ‘ট্যাপ ট্যাপ’ অ্যাপের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। গত ২০ নভেম্বর পাবজিকে রেজিস্ট্রেশন দিয়েছে কেন্দ্র। গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের আক্রমণে ২০জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর একাধিক মোবইল অ্যাপের সঙ্গে পাবজি গেম অ্যাপটিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার।

কিন্তু পুজোর আগে থেকেই শোনা যাচ্ছিল পাবজি ফিরতে পারে। হলও তাই। প্রসঙ্গত, মঙ্গলবার দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে আরও ৪৩টি মোবাইল অ্যাপক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ ‘এ’ ধারার আওতায় ওই অ্যাপগুলি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, সুরক্ষা, নিরাপত্তা ও জনসুরক্ষা বিরোধী কাজকর্মে ব্যবহার হচ্ছিল এই অ্যাপগুলি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আবারও ভারতে চালু হচ্ছে মোবাইল গেম পাবজি! সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে ভারতে ওই অ্যাপগুলি ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৪৩টির মধ্যে রয়েছে বেশ কয়েকটি চিনা অ্যাপও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত