নজরবন্দি ব্যুরোঃ বিজেপির নবান্ন অভিযানের পরেই ফের উত্তপ্ত হল বিধানসভা। বিধানসভা থেকে বেরিয়ে গেল শাসক ও বিরোধী উভয় পক্ষ। বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে বাইরে ধর্না দেখান বিজেপি ও তৃণমূলের বিধায়করা। কিছুক্ষণের মধ্যে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, অভিষেককে কটাক্ষ দিলীপের
পোস্টার হাতে বিধানসভা কক্ষের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উভয় পক্ষের বিধায়করা। এই ঘটনায় আজ বিধানসভা উতপ্ত হয়ে উঠে। নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিরারীর পুলিশ কে বলা সেই উক্তি নিয়ে আজ কটাক্ষ করলেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীর বলেছিলেন ‘ডোন্ট টাচ মাই বডি’।

সেই নিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘তাহলে কি উনি আত্মবিশ্বাসী নয় উনি পুরুষ না মহিলা? একজন বিধানসভার বিরোধী দলনেতা বলছেন ডোন্ট টাচ মাই বডি তাহলে কি ওনার শরীর স্পর্শ করা যাবে না? উনি কী বলতে চাইছেন?

‘ডোন্ট টাচ মাই বডি’, শুভেন্দুর উক্তি নিয়ে বিধানসভায় এবার মদন বাণ, কি বললেন চিরসবুজ নেতা

উনি কি মহিলাদের মতো শরীরকে আলাদা করে রাখতে চাইছেন? আসলে পাড়ায়-পাড়ায় এখন মানুষজন মিছিল করছে বিজেপির বিরুদ্ধে।’ পরবর্তীতে ওয়াক আউট প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, ‘আমরা যখন বিরোধী দল করেছি কখনও ভাবিনি ডোন্ট-টাচ-মাই বডি। আমাদের তুলেছে-ছুড়েছে। স্বপন চক্রবর্তীকে গুলি করে প্রায় পনেরো মিটার দূরে ছুড়ে ফেলা হয়েছিল। আমি রাজনীতি করব আর বলব আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃ…!’



