Mithun Chakraborty: পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, প্রচারে ঝড় তুলতে চায় বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও অবধি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। সেইমতো প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তেমনি শাসক দলকে চাপে ফেলতে চলেছে বিরোধী পক্ষ বিজেপি। তাই পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, তৃণমূলকে টক্কর দিতে এবার মাঠে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে গেরুয়া শিবিরের প্রচারে ঝড় তুলবেন তিনি।

আরও পড়ুনঃ Amarnath Sakha: পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের জল্পনা শুরু

আগামী ২৩ নভেম্বর থেকে প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী। চলবে ২৭ নভেম্বর অবধি। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, এই বিস্তীর্ণ এলাকায় কয়লা পাচার ও গরু পাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যার জেরে এখনও অবধি জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। শাসক দলকে তুলোধনা করতে পরিকল্পনা নিয়েছেন তিনি।

পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, সুকান্তর সঙ্গে জুটি বাঁধছেন মহাগুরু 
পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, সুকান্তর সঙ্গে জুটি বাঁধছেন মহাগুরু

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেছিলেন মহাগুরু। তারপর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচার করেছেন একাধিক জায়গায়। এরপর দীর্ঘ সময় একাধিক কারণের জন্য রাজনীতি থেকে সরে ছিলেন তিনি। মাস খানেক আগে ফিরে বঙ্গ বিজেপির হয়ে প্রচার করতে দেখা গেছে তাঁকে।

সম্প্রতি বিজেপির ঘোষিত কোর কমিটিতে জায়গা পান মিঠুন। সুকান্ত-শুভেন্দু-দিলীপদের পরেই তাঁকে গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল, আগামী দিনে বঙ্গ বিজেপিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে। সেইমতো সুকান্তর সঙ্গে জুটি বেঁধে প্রচারে নামছেন মহাগুরু।

পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, সুকান্তর সঙ্গে জুটি বাঁধছেন মহাগুরু 

পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, সুকান্তর সঙ্গে জুটি বাঁধছেন মহাগুরু 
পঞ্চায়েতে ট্রাম্পকার্ড মিঠুন, সুকান্তর সঙ্গে জুটি বাঁধছেন মহাগুরু

রাজনৈতিক মহলের ধারণা, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিস্তর থাকলেও গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপির সংগঠন অনেকটাই নড়বড়ে। তাই মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় মুখকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনে পুনরায় নজর কাড়তে চাইছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত