Amarnath Sakha: পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের জল্পনা শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব হল বিজেপি। পৃথক উত্তরবঙ্গের দাবিতে এর আগে সরব হতে দেখা গেছে রাজ্যের একাধিক বিজেপি নেতাদের। এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি ঘিরেও শুরু হয়েছে জোর জল্পনা। পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

আরও পড়ুনঃ Dilip on Madan: মদনকে গ্যাংস্টার বলে কটাক্ষ দিলীপের, পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু বাকযুদ্ধ  

শনিবার মুড়াকাটায় জনসংযোগ কর্মসূচি ছিল ওন্দার বিধায়কের। সেই কর্মসূচি থেকে বিজেপি বিধায়ক বলেন, পঞ্চায়েতের ঘন্টা বেজে যাবে। পঞ্চায়েত ভোটের পর পরিবর্তন আসবেই। আমরা রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত। পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করলে অমিত শাহের কাছে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাব। সেকারণেই বিজেপিকে নির্বাচিত করার জন্য আবেদন জানান তিনি।

পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের শুরু জল্পনা 
পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের শুরু জল্পনা

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই একাধিক নেতাদের বক্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। কখনও উঠছে আলাদা করে উত্তরবঙ্গের দাবি। এর আগে চলতি বছরেই পৃথক রাঢ়বঙ্গের দাবিতে আগেই সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকব। কিন্তু উন্নয়নের জন্য আমরা কী পাচ্ছি, তা ভেবে দেখা দরকার। যে কথা ভাবছে উত্তরবঙ্গের মানুষ, সেই একই কথা ভাবা দরকার জঙ্গলমহলেরও। এবার একই দাবিতে সরব হলেন ওন্দার বিধায়ক।

পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের শুরু জল্পনা 

পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের শুরু জল্পনা 
পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের শুরু জল্পনা

বিজেপি নেতাদের বক্তব্যে একাধিকবার বঙ্গভঙ্গের দাবি উঠলেও একবারও বঙ্গভঙ্গের দাবিতে সমর্থন জানাচ্ছেন না শীর্ষ নেতৃত্ব। এই বক্তব্য বিধায়কের ব্যক্তিগত বলেই দাবি করছে মুরলীধর সেন লেনের নেতারা। বিজেপি বিধায়কের পৃথক উত্তরবঙ্গের দাবিকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বাংলায় বিজেপির থাকার অধিকার আছে কিনা, তা সাধারণ মানুষ স্থির করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত