সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

Sukanta Majumdar: সন্দেশখালিতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদের উপর আক্রমণ হয়েছে এবং তাঁর প্রাণহানির চেষ্টা করা হয়েছে বলে জানিয়ে সুকান্তর ই-মেল থেকে লোকসভার সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার সন্দেশখালিতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রথমে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করান গেরুয়া কর্মীরা। এরপর সুকান্তকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন কেমন আছেন সুকান্ত মজুমদার? কী জানালেন মহাগুরু?

আরও পড়ুন: সুকান্তর উপর প্রাণঘাতী হামলা, গোপালিকা – রাজীব সহ তিন পুলিশকর্তাকে তলব দিল্লীতে।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী নিজেও। তাঁকেও হাসপাতালে দেখতে যান সুকান্ত মজুমদার। এবার সুকান্তকে (Sukanta Majumdar) দেখতে হাসপাতালে গেলেন মহাগুরু। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে এমআরআই করা হয়েছিল। তার আগে সিটি স্ক্যানও হয়েছিল তাঁর। মূলত কোমরে সমস্যা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তবে, কবে তাঁকে ছাড়া হবে তা এখনও জানা যায়নি।

সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?
সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

এদিন সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দেখে বেরিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তীব্র সমালোচনা করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেখানে রাজ্যের মহিলাদের অবস্থা এরকম হবে কেন? এটাই তো সময় বাংলার মানুষদের জেগে ওঠার। আর কতদিন এরকম চলবে? এর চেয়ে ঘৃণ্য কাজ আর হয় না। রাজনীতি সবাই করি। কিন্তু এটা রাজনীতির উর্ধ্বে।”

সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। তিন তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা। মাঝে দ্বোপাঞ্চলে জারি করা হয় ১৪৪ ধারা। প্রতিবাদ জানাতে গেলেও বিজেপি নেতাদের সেখানে প্রবেশ করতে দেয়নি পুলিশ। বসিরহাট থানার সামনে গাড়ির বনেটে উঠে স্লোগান তোলেন সুকান্ত (Sukanta Majumdar)। এরপর পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি।

সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

সন্দেশখালিতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদের উপর আক্রমণ হয়েছে এবং তাঁর প্রাণহানির চেষ্টা করা হয়েছে বলে জানিয়ে সুকান্ত(Sukanta Majumdar) ই-মেল থেকে লোকসভার সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিক, ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত