নজরবন্দি ব্যুরোঃ মিঠুন এবং রাজনীতি বর্তমানে বঙ্গ রাজনীতির চেনা সমীকরণ। তবে মিঠুন চক্রবর্তীকে সকলেই চেনেন তার নাচের ছন্দে। মহাগুরুর খ্যাতির মূলে রয়েছে ডান্স বাংলা ডান্স। তাই এবার দর্শকের জন্য দারুন সুখবর দিলেন মিঠুন। ঘরে ফিরছেন মহাগুরু। প্রজাপতি কি আবারও বাংলার সঙ্গে বাঁধছে মহাগুরুকে। ১০ বছর পর জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
আরও পড়ুনঃ ভারতে হাজির Samsung Galaxy F04, দাম মাত্র সাড়ে সাত হাজার, কবে পাবেন?
শুক্রবার মিঠুন জানান, ‘‘মিঠুন থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ। তাই তোমাদের কাছে, নিজের চেনা ঘরে আবারও ফিরলাম। সেই মঞ্চ, সেই আলো, সেই তাল, সেই ছন্দ। যতই করি অ্যাকশন, ড্রামা রোমান্স…সবচেয়ে প্রিয় তোমার আমার ‘ডান্স বাংলা ডান্স”। সেসময় জি বাংলার অন্যতম খ্যাতনামা শো ছিল ডান্স বাংলা ডান্স। মিঠুনের বিরতিতে শোয়ের পারদ পতন হয়েছিল অনেকটাই তাই মিঠুন ফিরলে আবারও সেই পুরানো ছন্দ ফিরতে পারে বলে আশাবাদী অনুরাগীরা।

সদ্য প্রকাশিত
আজকের আবহাওয়া ১২ সেপ্টেম্বর: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি-বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার পূর্বাভাস
গণেশ পুজো কবে ২০২৬? জেনে নিন গণেশ চতুর্থীর তিথি ও পুজোর শুভ সময়View this post on Instagram
বর্তমানে জলসায় চলছে দেব-রুক্মিনী,মনামীদের উপস্থিতিতে ডান্স ডান্স জুনিয়র নামের একটি নাচের শো। যা বেশ চর্চায় ছিল এই কদিন। তবে মিঠুন কি জি- এর হাল ফেরাতে পারবেন তা নিয়ে জাগছে কৌতুহল। তাছাড়াও বিগত বারের মতো ওম সাহানি, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র এবং সৌমিলিরা ছিলেন গতবার। এবছর তারাও পাননি কোন বার্তা। ফলে বিচারকের আসনে মহাগুরু ছাড়া আর কে থাকবেন এবং গুরুদের মধ্যেই বা কারা থাকছেন তা জানা যায়নি।
রাজনীতি দূরে থাক! ১০ বছর পর ‘ডান্স বাংলা ডান্স’এ ফিরছেন মহাগুরু

ডান্স ডান্স জুনিয়রের পরিচালক অভিজিত সেন অসুস্থ থাকার কারণে ইতিমধ্যে তিনিও কিছু জানাতে পারছেন না। তাই কৌতুহল নিরসন করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। তবে এই জানুয়ারি মাসের শেষে যে শুট্যিং শুরু হবে তা নিয়ে সন্দেহ নেই।



