নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরেই চার হাত এক হয়েছে ছোটপর্দার অভিনেত্রী মিষ্টি সিংয়ের সাথে রেমো দাসের। তিন মাস আগে বেশ জাকজমকপূর্ণ ভাবে নিজেদের বিয়ে সেরেছেন তারা। সেই বিয়েতে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। বেশ চুটিয়ে সংসার করছিলেন তারা। কিন্তু হটাৎ একী হল? দুজনের সম্পর্কের মাঝে কি এসে গেল দেবচন্দ্রিমা?
আরও পড়ুনঃ শৈশবে হেনস্থার শিকার হতে হয়েছিল হৃতিককে, ‘কোয়ি… মিল গয়া’ অভিনেতারই জীবন কাহিনী!


এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়াতে বেশ কিছুদিন ধরে। কিন্তু নেপথ্যে কারন কি? হটাৎ করে এরকম কেন বলছেন নেটিজেনরা। আসলে সামনেই গেছে বন্ধুত্বদিবস। সেই দিনই রেমোর সঙ্গে দেবচন্দ্রিমা একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিটিতে দেখা যাচ্ছে রেমো এবং দেবচন্দ্রিমা মুখো মুখি দাড়িয়ে রয়েছে। অভিনেত্রীর মুখে একগাল হাসি। হাতে পানীয়।
এই ছবি সামনে আসা মাত্রই হৈচৈ পড়েছে অনুরাগীদের মধ্যে। অনেক অনুরাগীরা মিষ্টিকে উপদেশ দিচ্ছেন “মিষ্টিদি নিজের বরকে সামলে রেখো, না হলে হাতছাড়া হয়ে যাবে।” এছাড়াও আরও এরুপ কমেন্ট লক্ষ্য করা যায়।
মিষ্টি রেমোর সম্পর্কের ইতি! কে এলো তাদের মাঝে?



তবে বেশ কিছু নেটিজেন এরূপ মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন। দেবচন্দ্রিমার ছবির ক্যাপশনের দিকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন। কারন ছবির ক্যাপশনে লেখা ছিল , “ভাইয়ের চেয়ে ভাল বন্ধু আর হয় না।”। শুধু তাই নয় সেই সময় সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন খোদ মিষ্টি। এবং তিনি নিজেই ছবিটি তুলেছিলেন।







