Bollywood: শৈশবে হেনস্থার শিকার হতে হয়েছিল হৃতিককে, ‘কোয়ি… মিল গয়া’ অভিনেতারই জীবন কাহিনী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম নামজাদা অভিনেতা হৃতিক রোশন। প্রায় দুযুগ ধরে তিনি দর্শকের একাধিক সিনেমার মাধ্যমে মনোরঞ্জন করে চলেছেন। বলিউডে তার প্রথম ব্রেক ‘কহো না প্যার হ্যায়’। প্রথম ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তবে সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে এক নয়া তথ্য উঠে এলো।

আরও পড়ুনঃ বুধবার একাধিক রাশিতে প্রচুর লাভের সম্ভাবনা, জানুন রাশিফল

সম্প্রতি ‘কোয়ি… মিল গয়া’র ২০ বছর পূর্ণ হল। ২০০৩ সালের ৮ই অগস্ট মুক্তি পাওয়া এই ছবিতে হৃতিককে এক বিশেষ ভাবে সক্ষম তরুনের ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। যেখানে দেখা গেছে তাকে স্কুলে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে। তবে শুধু সিনেমাতেই নয় বাস্তবেও নাকি অভিনেতাকে স্কুল জীবনে হেনস্তার স্বীকার হতে হয়েছিল।

images 9অভিনেতা এক সাক্ষাৎকারে জানান ‘‘ছোটবেলায় স্কুলে আমাকেও কত বার হেনস্থার শিকার হতে হয়েছে। আমার সাইকেল নিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। খুব প্রিয় সাইকেল ছিল ওটা আমার। ছবিতে রোহিতের স্কুটি ভেঙে দেওয়া হয়েছিল। যদিও পুরো বিষয়টাই কাকতালীয়। তবে ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আমি।’’

শৈশবে হেনস্থার শিকার হতে হয়েছিল হৃতিককে, নিজেই জানালেন অভিনেতা

hrithik roshan 2

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সেই সময় বিশালভাবে জনপ্রিয় হয়েছিল। সেই ছবিতে এক এলিয়েন ও রোহিতের বন্ধুত্ব দর্শকদের সামনে তুলে ধরা হয়েছিল। ছবিটি এততাই সাফল্য পেয়েছিল যে ছবি নির্মাতারা তার পর ‘কৃশ’ ও ‘কৃশ ৩’ ছবি তৈরি করে। এবং আগামীতেও ‘কৃশ ৪’ ছবির অপেক্ষায় রয়েছে দর্শকেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন