মিশন-২১, চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিশন-২১, চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর তাঁর বাংলায় আসার সম্ভাবনা। এদিকে মঙ্গলবার ছয় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিজেপির কার্যালয়ে একুশের লড়াইয়ের দায়িত্ব বণ্টন হয়েছে। ৫ সাংগঠনিক জোনের দায়িত্বে থাকছেন পাঁচজন কেন্দ্রীয় নেতা।

তাঁরা দায়িত্বভার নেওয়ার পর নিজের নিজের সাংগঠনিক জোনে দলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাবেন অমিত শাহর কাছে। সেসব পর্যালোচনার পর এ মাসের ৩০ তারিখ তিনি ফের আসতে পারেন। তবে এখনও সময়সূচি চূড়ান্ত হয়নি। বিজেপির এহেন তৎপরতা দেখে বোঝাই যাচ্ছে একুশের বিধানসভায় লড়াইয়ে একরকম মরিয়া হয়ে উঠেছে তারা।

আরও পড়ুনঃ ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

তাই জোড়কদমে চলছে প্রস্তুতি। দুর্গাপুজোর পর ৫ এবং ৬ নভেম্বর, দু’দিন বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপিকে একুশে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছিলেন অমিত শাহ। তখন তিনি জানিয়েছিলেন, কালীপুজোর পর ফের আসবেন। একুশে বাংলা জয়কে লক্ষ্য করে মোদি-অমিত এর টিম ইতিমধ্যে সংগঠনেও বদল এনেছেন। ‘২০০ আসন’-এর টার্গেট নিয়ে এগোচ্ছে বিজেপি। তবে,বদল আনলেও বিধানসভায় নির্বাচনে লড়াইয়ের জন্য বঙ্গ নেতৃত্বের উপরেই ভরসা করছে না বিজেপি।

রাশ থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের উপরই। তাই এ রাজ্যের ৫ টি সাংগঠনিক জোনে রাজ্য নেতাদেরও উপরে দায়িত্বভার দেওয়া হয়েছে ৫ কেন্দ্রী নেতাকে। মঙ্গলবার বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য কলকাতায় রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠকে সেসব দায়িত্ব বণ্টন করে দিয়েছেন।

মিশন-২১, চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। আগামী ১৮ থেকে ২০ তারিখের মধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলাগুলির গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সেখানে দলের পরিস্থিতি বুঝে, বিবেচনা করে রিপোর্ট পাঠাবেন দিল্লিতে। সূত্রের খবর, অমিত শাহ নিজে সেসব রিপোর্ট খতিয়ে দেখবেন। সেই ভিত্তিতে ফের নতুন পরিকল্পনা নিয়ে রাজ্যে আসতে পারেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত