নজরবন্দি ব্যুরোঃ ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক তারকার তকমা পেয়েছেন বলিউডের।এবার তাঁর মাথায় আরেক মুকুট। প্রিয়াঙ্কা চোপড়া ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসাডারশিপ পেলেন।
আরও পড়ুনঃ আট মাস বন্ধ স্কুল, শেষ হয়নি সিলেবাস, পিছতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।


গ্ল্যামার দুনিয়ায় “ফ্যাশনিস্তা” বলেও পরিচিত প্রিয়ঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় ফ্যাশনেবল নানান আউটফিটে তাঁকে দেখা যায়। গ্র্যামি ২০২০-র মঞ্চে বিশেষ ডিপ ভি-নেক লংগাউন পরেছিলেন তিনি যা নিয়ে কম চর্চা হয়নি।এবার ফ্যাশন দুনিয়ায় বিশেষ স্বীকৃতি পেলেন বলিউডের ‘দেশি গার্ল’। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের বিশেষ দূত হয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের এ খবর জানিয়েছেন নিক-পত্নী স্বয়ং।
লিখেছেন,”ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসাডারশিপ পেয়ে আমি সম্মানিত। আগামী এক বছর আমি লন্ডনেই কাটাব। সেইসময় বেশ কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। এই সম্মান তাতে সদর্থক ভূমিকা নেবে বলে মনে করি।”
এই অনুভূতির কথা প্রিয়ঙ্কা পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের উপলব্ধি। সেখানে তিনি লিখেছেন, ”ফ্যাশন বরাবর পপ কালচার বা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা দারুণ শক্তি রয়েছে যা সাংস্কৃতিক বৈচিত্র বা সাংস্কৃতিক ভেদ থাকা সত্ত্বেও মানুষকে কাছাকাছি আনে। এই শিল্পের যে অবিশ্বাস্য বৈচিত্র্য, সৃষ্টিশীলতা রয়েছে তা নিয়ে আগামী দিনে এগনোর পরিকল্পনা রয়েছে।”










