নজরবন্দি ব্যুরোঃ আট মাস বন্ধ স্কুল, শেষ হয়নি সিলেবাস, করোনা রুখতে টানা আট মাস বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। ফলে বিপাকে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে দশম শ্রেনীর ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস। কিন্তু দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের ক্লাস হয়নি একদিনও। ফলে আগামী বছরের পরীক্ষা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুনঃ ত্বহা কে এড়িয়ে ফুরফুরায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক অধীর-মান্নানের!


একুশের মার্চ-এপ্রিল নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া মিটলে আগামী জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে খবর স্কুলশিক্ষা দপ্তর সূত্রে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অতিমারির জন্য দীর্ঘ কয়েকমাস বন্ধ রাখা হয়েছিল রাজ্যের স্কুল গুলি। সেই কারণে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীরা সরাসরি চূরান্ত পরীক্ষায় বসতে পারবে।
চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী মাসে স্কুল চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ডিসেম্বর মাসে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি খোলা হবে। এবং স্কুল কবে থেকে চালু হবে ও পড়ুয়াদের ক্লাস শুরু করা নিয়ে আলোচনা চলছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কোভিড বিধি মানেই সুরু করা হবে স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস।
আট মাস বন্ধ স্কুল, শেষ হয়নি সিলেবাস, মানতে হবে বিধি নিষেধ। বাধ্যতামূলক ভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে সকলকে। মানতে হবে শারীরিক দূরত্ববিধিও। ক্লাস চালু হওয়ার আগে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষ গুলি ভালভাবে জীবাণুমুক্ত করতে হবে। অন্যদিকে এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি রাজ্য। ফলে উদ্বিগ্ন অভিভাবকরা।


আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে তৈরি হয়েছে ধন্দ। মহারাষ্ট্র ও গুজরাট সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে দশম ও দ্বাদশ শ্রেনীর বোর্ড পরীক্ষা হবে আগামী মে মাসে। কোভিড-১৯ এর কারনে রাজ্য গুলিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ওই দুই রাজ্যের সরকার।







