ত্বহা কে এড়িয়ে ফুরফুরায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক অধীর-মান্নানের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্বহা কে এড়িয়ে ফুরফুরায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক অধীর-মান্নানের! জানাছিল পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও আব্দুল মান্নান। কিন্তু ত্বহার স্থানে আব্বাস সিদ্দিকীর সাথেই বৈঠক সারলেন অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান! বিধানসভা ভোটের আগে রাজ্য কংগ্রেসের দুই শীর্ষনেতার এই ফুরফুরা অভিযান নিঃসন্দেহে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ বাম ছেড়ে রামে দাপুটে নেত্রী! যারা যেতে চান চলে যান, বার্তা সিপিআইএমের।

উল্লেখ্য, রাজ্যে ভোট এলেই বিভিন্ন দলের নেতা নেত্রীদের ধুম পড়ে ফুরফুরা শরিফে সৌজন্য সাক্ষাতে যাওয়ার! ২০২১ সালে নির্বাচন তাই এখন থেকেই মুসলিম ভোট ব্যাঙ্কের দিকে হার বাড়াচ্ছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। এদিকে ফুরফুরা শরীফে পীরজাদাদের সঙ্গে কংগ্রেস নেতাদের সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তবে লক্ষণীয় হল ফুরফুরা শরীফের পীরজাদাদের কখনওই প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে দেখা যায়নি। সবসময় আকারে ইঙ্গিতে তাঁরা বুঝিয়ে দেন কোন দলের পক্ষে বা বিপক্ষে রয়েছেন। তাসত্বেও রাজনৈতিক নেতারা ফুরফুরা শরীফ কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি।

ত্বহা কে এড়িয়ে ফুরফুরায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর ছিল পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন তাঁরা। কিন্তু আজ কংগ্রেস নেতারা ত্বহা সিদ্দিকীকে এড়িয়ে বিতর্কের শিরোনামে আসা তরুণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীর ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। 

প্রসঙ্গত, আসাদউদ্দিন ওয়েইসির ‘মিম’ বিধানসভা ভোটে মালদহ-মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রার্থী দিতে চলেছে বলে খবর। তা নিয়েও কংগ্রেসের মধ্যে খানিক উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভবত সেই কারনেই আজকের এই বৈঠক বলে খবর সূত্রের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর