বাম ছেড়ে রামে দাপুটে নেত্রী! যারা যেতে চান চলে যান, বার্তা সিপিআইএমের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাম ছেড়ে রামে দাপুটে নেত্রী! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছিলেন বামেদের দলে আনার। গেরুয়া শিবির কাজ শুরু করল সেই বার্তা মেনেই। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর রিংকু নস্কর মঙ্গলবার হাতে তুলে নিলেন বিজেপির দলিয় পতাকা। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হেস্টিংস অফিসে রিঙ্কু নস্করের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

আরও পড়ুনঃ রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৯২ শতাংশ! করোনা মুক্তির পথে বাংলা।

বিহার নির্বাচনের ফলাফল সামনে আসার পর মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাম নেতৃত্বের। একুশের বিধানসভায় বঙ্গে বাম কংগ্রেস জোটের টার্গেট বিজেপি ও তৃণমূল। এমন সময়ে ২ বারের কাউন্সিলর রিংকু নস্কর বাম শিবির ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। এই ঘটনায় অস্বস্তিতে সিপিআইএম নেতৃত্বর। এদিন দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদানের পর বিঙ্কু বলেন, রাজ্যের মানুষ এখন বিজেপিকে চাইছে। এবং আমিও আদর্শগত ভাবে বিজেপিকে সমর্থন জানাচ্ছি।

অন্যদিকে আলিমুদ্দিন সূত্রে খবর সিপিআইএম নেত্রী দল ছাড়ায় তেমন কোন ক্ষতি দেখছে না সিপিআইএম! সূত্রের দাবি সিপিআইএম চাইছে যারা দলে থেকেও অন্য দলে যাওয়ার ভাবনা মাথায় রাখেন তাঁদের দলে না থাকাই ভাল। এই নেতা-নেত্রীরা দলে থাকলে আখেরে ক্ষতি! সিপিআইএম সূত্রে খবর, রিঙ্কুর বিরুদ্ধে বেশ কয়েকবার দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তাঁকে সতর্কও করা হয়েছিল।

বাম ছেড়ে রামে দাপুটে নেত্রী! এদিন রিঙ্কু বিজেপি তে যোগ দিয়ে জানান সরকার পরিবর্তণ করতে গেলে, তৃনমূল কে সরাতে গেলে একমাত্র বিকল্প দল বিজেপি। এদিন বাম নেত্রীর হাতে দলিয় পতাকা তুলে দেওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি দাবি করেন, বাম ও তৃণমূল থেকে মোট ৩০০ জন বিজেপিতে এসেছেন। দলের নেতা নেত্রী ও কর্মী সমর্থকদের দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। গত লোকসভার সময় থেকেই তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। সেই সময় থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় অন্যদলের কর্মীদের নিজের দলে আনার কর্মসূচী চালাচ্ছে রাজ্য বিজেপি।

বিজেপির নেতৃত্বরা দাবি করেছেন, এই দলবদলের আরও চমক দেখবে বিরধীরা। বিরোধী দল গুলির একাধিক নেতারা যোগ দেবেন বিজেপিতে। বেশ কিছু নেতাদের নাম নিয়ে ইতিমধ্যে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, রিঙ্কু নস্কর দলবদল করার পরেই তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকবার দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়েছিল। জানা গেছে, সম্প্রতি দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছিলনা রিঙ্কু নস্করকে। শেষপর্যন্ত আজ বিজেপিতে যোগদান করেন তিনি। এবং এরপরই করার তাঁকে বহিষ্কার করা হয় দল থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত