রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৯২ শতাংশ! করোনা মুক্তির পথে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৯২ শতাংশ! করোনা মুক্ত ৪ লক্ষের বেশি। রাজ্য জুড়েই ব্যাপক ভাবে কমছে করোনা সংক্রমণের গতি। আর শুধু সংক্রমণের গতি কমাই নয়, সুস্থতার হার বেড়েছে ততোধিক গতিতে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বাড়ে সংক্রমণের গতি। কিন্তু বর্তমানে স্বস্তি বাড়ছে জেলায় জেলায়।

আরও পড়ুনঃ মর্ডানা ভ্যাকসিন আত্মপ্রকাশেই বাজিমাত! ৫০ লক্ষ ডোজ বুকিং ব্রিটেনের।

দুর্গাপুজো তথা বাঙালির এই উৎসব মাসের আবহে যতটা করোনা সংক্রমন বৃদ্ধি পেতে পাশে বলে আশঙ্কা করা হচ্ছিল তা হয়নি। বরং ধাপে ধাপে কমছে সংক্রমণের গতি আর বাড়ছে সুস্থতার সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৬৫৪ জন। যা গতকালের থেকে একধাক্কায় ৭৮৬ জন কমেছে!

ক্রমে স্বাভাবিক হচ্ছে বাংলা। আজকের ৩ হাজার ৬৫৪ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৭ হাজার ১১১ জন। যা গতকালের থেকে ৭৮৬ জন কমেছে। রাজ্যে দ্রুত কমছে করোনা ভাইরাসের দাপট। কার্যত স্বাভাবিক হওয়ার পথে বাংলা।

এদিকে মৃত্যুর গড় সেই ৫০ থেকে ৫৫ জনের মধ্যেই রয়েছে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৬৬ জনের। মৃত ৭ হাজার ৭৬৬ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৮৮ জন। এদিকে আজকের ৪ হাজার ৩৮৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩ হাজার ৩৪৪ জন।

রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৯২ শতাংশ! এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ২৩৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ১ হাজার ১৬২ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৫৮ হাজার ৯০২ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৭ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯২.০৪ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

WB DHFW Bulletin 17th NOVEMBER REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত