Kanchan Mallick: নিখোঁজ কাঞ্চন মল্লিক, পোস্টার পড়ল উত্তরপাড়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল আসানসোলের সাংসদ এবং বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল শিল্পাঞ্চলে। ছট পুজোর আগে বিহারীবাবু ও বিধায়কের নিখোঁজ পোস্টার রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছিল। এবার জগদ্ধাত্রী পুজোর আগে নিখোঁজ কাঞ্চন মল্লিক পোস্টার পড়ল উত্তরপাড়ায়। পোস্টার পড়েছে তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের নামে।

আরও পড়ুনঃ Kangana Ranaut: আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা

উত্তরপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পোস্টার দেখা গেছে। যেখানে পোস্টারে লেখা সন্ধান চাই। সেই ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক চাপানুতোর। কে বা কারা ঘটনার জন্য দায়ি? খোঁজ শুরু হয়েছে। যদিও এবিষয়ে তৃণমূল বিধায়কের দাবি, কারা এই পোস্টার লাগিয়েছে সেবিষয়ে তিনি কিছু জানেন না। তবে তাঁর বক্তব্য বিরোধী দলই এ কাজ করেছে। আমি আজও এলাকায় রয়েছি। আমায় যদি খুঁজে না পাওয়া যায়, তবে কি এলাকয় আমার ভূত ঘুরে বেড়াচ্ছে?

নিখোঁজ কাঞ্চন মল্লিক, রাজনৈতিক তরজা শুরু 
নিখোঁজ কাঞ্চন মল্লিক, রাজনৈতিক তরজা শুরু 

তৃণমূল বিধায়ক আরও বলেন, মনে হয় কেউ চেয়েছেন আমি তার বাড়িতে ঘুরে আসি। কিন্তু এভাবে কেন? আমাকে নিজে এসে বললেই আমি তাঁর বাড়ীতে উপস্থিত হতাম। তবে এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেছেন তিনি।

এর আগে গতকাল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ। এমনই পোস্টার পড়েছিল আসানসোলের কুলটিতে। ছট পুজোতেও বিহারীবাবুর দেখা না পেতেই শিল্পাঞ্চলে পড়ল পোস্টার। মূলত ছট ঘাট এলাকাগুলিতে এই পোস্টার পড়তেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে।

নিখোঁজ কাঞ্চন মল্লিক, রাজনৈতিক তরজা শুরু 

নিখোঁজ কাঞ্চন মল্লিক, রাজনৈতিক তরজা শুরু 
নিখোঁজ কাঞ্চন মল্লিক, রাজনৈতিক তরজা শুরু 

পোস্টারগুলি প্রত্যেকটি হিন্দিতে লেখা। সেখানে লেখা রয়েছে, মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারীবাবু নামে পরিচিত। কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ। আসানসোলের বিহারী জনতার তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টার নিয়ে শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। এমনকি পোস্টার পড়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নামে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি তরজা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন