Miss Universe: ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় এল বদল, এবার অংশগ্রহণ করতে পারবেন মিসেস’রাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ৭০ বছর ধরে চলা ‘মিস ইউনিভার্স’ হওয়া প্রতিযোগিতা এতদিন ধরে শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এবার এই প্রতিযোগিতার নিয়মে বড় পরিবর্তন এলো। বিবাহিত তরুণীরাও এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন সুন্দরীদের এই মঞ্চে।

আরও পড়ুন: বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, নজরে অনুব্রতর আরও একটি রাইস মিল 

সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৩ থেকেই এই নয়া নিয়ম লাগু হয়ে যাবে। আয়োজকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গত কয়েক বছরের ‘মিস ইউনিভার্স’ খেতাবজয়ী সুন্দরীরা। সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত। মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

"মিস ইউনিভার্স" প্রতিযোগিতায় এল বদল, এবার অংশগ্রহণ করতে পারবেন মিসেস'রাও
“মিস ইউনিভার্স” প্রতিযোগিতায় এল বদল, এবার অংশগ্রহণ করতে পারবেন মিসেস’রাও

২০২৩ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কর ও রোমানিয়ায়। সেখানেই এই বদল দেখা যাবে। ১৬০টির বেশি দেশের প্রতিযোগীদের নিয়ে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন হয়। উল্লেখ্য, ভারত থেকে এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ড সুন্দরীর মুকুট উঠেছে তিনজনের মাথায়।

Miss Universe

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় এল বদল, এবার অংশগ্রহণ করতে পারবেন মিসেস’রাও

"মিস ইউনিভার্স" প্রতিযোগিতায় এল বদল, এবার অংশগ্রহণ করতে পারবেন মিসেস'রাও

১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত এবং সর্বশেষ ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর। আর, সেখানে বিজয়ী হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। আর এই তিনজনই ভারতকে এনে দিয়েছে ‘মিস ইউনিভার্স’-এর গৌরব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত