Anubrata Mondal: বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, নজরে অনুব্রতর আরও একটি রাইস মিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারের সঙ্গে সরাসরি যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের। এই অভিযোগ সামনে আসতেই বীরভূমে বিরাট অভিযানে সিবিআই। ভোলে ব্যোম রাইস মিলের পর এবার শিবশম্ভু রাইসমিলে অভিযান চালাল সিবিআই। বোলপুরে জামবনি যাওয়ার রাস্তায় ভুবনডাঙা সুকান্তপল্লি এলাকায় প্রায় ১০-১২ বিঘা জায়গার উপর রয়েছে ‘শিবশম্ভু’ চালকলটি। সেখানে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির যাতায়ত ছিল বলে অনুমান সিবিআইয়ের। সমস্ত কর্মচারিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।

আরও পড়ুনঃ CBI-এর নজরে এবার শঙ্কর, কেষ্টর রাইস মিল থেকে কোটি কোটি টাকার চাল কিনেছে রাজ্য!

সিবিআই আধিকারিকরা প্রথম থেকে মনে করেছিল, নামে বেনামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। তাই সোমবার সকাল থেকেই অভিযান চালাতে শুরু করে সিবিআই আধিকারিকরা। বোলপুরের এই রাইস মিলের দরজায় লেখা রয়েছে, ‘কেয়ার অব জে বি পাল অ্যান্ড ডি ডি পাল রাইস মিল’। অথচ বীরভূম রাইস মিল অ্যাসোসিয়েশনের নথি অনুযায়ী রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের ভগ্নীপতি কান্তি ঘোষ।

বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, আরও একটি রাইস মিল এবার নজরে 
বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, আরও একটি রাইস মিল এবার নজরে

সিবিআই সূত্রে খবর, আগের দিনেও ভোলে ব্যোম রাইস মিলে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার কর্মীদের নিয়ে আসা হয়েছিল। আজও শিবশম্ভু রাইস মিলে তাঁদেরকে নিয়ে আসা হয়েছে। সমস্ত নিয়ম বিধি মানা হয়েছে কি না তাই এফসিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছিল। এবারেও একই কারণে নিয়ে আসা হয়েছে।

মূলত এই রাইস মিলের মালিক কে? তা জানতেই তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। স্থানীয়দের বক্তব্য, বিগত বেশ কিছুদিন ধরে বন্ধ রাইস মিলটি। আগের থেকে রাইস মিলে আনাগোনাও কমেছে অনেকটাই। তবে মালিকানা বদল নিয়ে স্পষ্ট করে জানাচ্ছেন না কে এই রাইস মিলের মালিক।

বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, আরও একটি রাইস মিল এবার নজরে 

বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, আরও একটি রাইস মিল এবার নজরে 
বীরভূমে বিরাট অভিযানে সিবিআই, আরও একটি রাইস মিল এবার নজরে

এর আগে ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। এবার কোটি টাকার গাড়ি উদ্ধার করে সিবিআই। প্রত্যেক গাড়িতেই ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প। তাই প্রভাবশালী অনুব্রতর আর কোনও সম্পত্তি রয়েছে কি নবা, খোঁজ শুরু করেছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর