নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত সপ্তাহের বৃহস্পতিবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। পরে সিবিআই জানতে পারে অনুব্রত কন্যা সুকন্যার নামে রয়েছে অগাধ সম্পত্তি। একাধিক সম্পত্তির মালিক সুকন্যা। সুকন্যার নামে একাধিক সম্পত্তির মধ্যে বোলপুরে ‘ভোলে ব্যোম’ রাইস মিলে ইতিমধ্যেই হানা দিয়েছে সিবিআই। ‘শিবশম্ভু’র কর্তাকে পাঠানো হয়েছে চিঠি। এবার খোঁজ পাওয়া গেল অনুব্রত পরিচালিত আরও একটি রাইস মিলের।
আরও পড়ুনঃ স্বল্পবসনা নর্তকীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল সভাপতি! উড়ল টাকা, নিন্দার ঝড় এলাকায়

ভোলে ব্যোম রাইস মিলে ৫টি গাড়ি(SUV) মিলেছে ইতিমধ্যেই। তার মধ্যে একটি গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। সূত্রের খবর, ৪৫ বিঘা জমির উপর তৈরি এই চালকলটি কেনা হয় ২০১৩ সালে। জানা গিয়েছে ওই চালকল বিক্রি করতে আগের মালিককে এক প্রকার বাধ্য করা হয়। ব্যবসা চালাতে না পেরে বাধ্য হয়েই নাকি কলটি বিক্রি করে দেন মাত্র ৮ লাখ টাকায়। গাড়ি গুলিও ভয় দেখিয়ে বা কাজ করে দেওয়ার প্রতিদানে নিয়েছিলেন অনুব্রত।

‘শঙ্কর’ চালকলটি ‘ভোলে ব্যোম’-এর ঠিক পাশেই। কাগজেকলমে সেটির মালিক কে, তা জানা না গেলেও স্থানীয়দের দাবি, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলই সেটি ‘চালাতেন’। অনুব্রতর ঘনিষ্ঠরা মাঝেমধ্যেই আসতেন এখানে। অনুব্রত নিজেও এসেছেন একাধিকবার। তবে মাস দেড়-দু’য়েক ধরে চালকলটি বন্ধ বলে খবর স্থানীয় সূত্রে। যদিও নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে চালকলের বাইরে।
CBI-এর নজরে এবার শঙ্কর, কেষ্টর রাইস মিল থেকে কোটি কোটি টাকার চাল কিনেছে রাজ্য!

এদিকে, অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিল নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সিবিআই সূত্রে খবর, ‘ব্যোম ভোলে’ চালকল থেকে পাওয়া নথি যাচাই করে দেখা গিয়েছে, রাজ্য সরকারের খাদ্য দফতরের গণবণ্টন ব্যবস্থায় প্রায় কয়েক কোটি টাকার চাল অনুব্রতের চালকল থেকে কেনা হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে ওই লেনদেন বেআইনিভাবে হয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে। এই আবহে শঙ্কর চালকলও সিবিআই-নজরে রয়েছে বলে সূত্রের দাবি।









