নজরবন্দি ব্যুরোঃ ২৩ এর আইপিএলের দামামা বেজে গেল। আজ শুক্রবারই কোচিতে মিনি অকশান শুরু হবে। মোটামুটিভাবে প্রত্যেকটি দলই নিজেদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে। হাতে গোনা কিছু প্লেয়ারকেই কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এই মিনি নিলামের তালিকায় রয়েছেন স্যাম কারেন, বেন স্টোকসে মতো একাধিক তারকা।
আরও পড়ুনঃ কেকেআর দলে এবার বাঙালি ক্রিকেটার চাই, বড় সিদ্ধান্তের পথে সিএবি


তাঁদের কিনতে মুখিয়ে থাকবে সব দলই। এখানেই সকলের থেকে খানিকটা পিছিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স। কারণ নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবেন শাহরুখ খানরা। আজকের নিলামে ৪০৫ জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন সর্বাধিক ৮৭ জন। ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি নিলামে রয়েছেন। বাংলা থেকেও ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে।

এবার নিলামে সব চেয়ে বেশি টাকা আছে সানরাইজার্স হায়দরাবাদে কাছে। তাঁদের হাতে রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। মুম্বইয়ের পকেটে রয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। নিলামে নামার আগে সব থেকে কম টাকা রয়েছে কলকাতার কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা।



কিন্তু এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। কেকেআরের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কীভাবে স্বল্প পুঁজিতে কার্যকরী ক্রিকেটার দিয়ে টিম গড়তে পারেন, সেদিকে নজর থাকবে। দলে বেশ ভাল ব্যাটার ও বোলার থাকলেও নাইট শিবিরে উইকেটকিপারের অভাব রয়েছে।
কোচিতে আজ মিনি অকশানা, হাতে সব চেয়ে কম টাকা নিয়ে নিলামে KKR, কাকে কিনবে কোলকাতার দল

আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন স্যাম বিলিংস। ছেড়ে দেওয়া হয়েছে বাবা ইন্দ্রজিৎকেও। তাই মিনি অকশন থেকে একজন উইকেটকিপার-ব্যাটারকে কিনতে হবে কেকেআরকে। সদ্য বিশ্বরেকর্ড গড়া, বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি সেঞ্চুরি হাঁকানো নারায়ণ জগদীশনের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।







