করোনা যুদ্ধে আইলিগ জয়ী মিনার্ভা পাঞ্জাব, গোটা ক্লাব বদলে যাচ্ছে হাসপাতালে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা যুদ্ধে আইলিগ জয়ী মিনার্ভা পাঞ্জাব, গোটা ক্লাব বদলে যাচ্ছে হাসপাতালে।করোনার মারন কামড়ে আক্রান্ত গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সাধারন মানুষ, তারকা থেকে খেলোয়াড়েরা। পিছিয়ে নেই কলকাতা ময়দানের ক্লাবগুলিও।

আরও পড়ুনঃ করোনা মুক্ত ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে।

ইতিমধ্যেই এই লড়াইয়ে শামিল হয়েছে সাদার্ন এভিনিউ, কালীঘাট মিলন সংঘের মত একাধিক ক্লাব। অনেকেই আর্থিক সাহায্য করে মানুষের পাশে থাকছেন। কেউ আবার দুস্থদের মুখে তুলে দিচ্ছেন খাবার। এগিয়ে এসেছে স্বয়ং ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনও। দুস্থ মানুষদের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করেছে তারা। আর এবার সেই যুদ্ধে সামিল হল আই লিগজয়ী ক্লাব মিনার্ভা পাঞ্জাব। ক্লাবের অধীনে থাকা সমস্ত হস্টেল, মেস এবং অডিটোরিয়ামে করোনা আক্রান্তদের চিকিত্‍সার ব্যবস্থা করতে চলেছেন কর্ণধার রঞ্জিত বাজাজ।

মঙ্গলবার টুইট করে বাজাজ জানান, “মিনার্ভা পাঞ্জাবের সব হস্টেল, মেস আর প্রেক্ষাগৃহ কোভিড কেয়ার সেন্টার অথবা হাসপাতালে বদলে ফেলার ইচ্ছা রয়েছে। যাঁরা পাঞ্জাবকে সাহায্য করতে চান, তাঁরা আমাকে জানাতে পারেন। ৪৮ ঘণ্টার মধ্যেই ৩০০টি বেড তৈরি করার চেষ্টা করছি আমরা।” গোটা দেশের মতই করোনার আক্রমনে কঠিন পরিস্থিতি পাঞ্জাবেরও। গতকাল সেখানে করোনার বলি ২১৭ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে আট হাজারেরও বেশি। পাঞ্জাবে মোট সংক্রমিত ৪ লক্ষ ৫৯ হাজার ২৬৮ জন।

করোনা যুদ্ধে আইলিগ জয়ী মিনার্ভা পাঞ্জাব, গোটা ক্লাব বদলে যাচ্ছে হাসপাতালে। এমন অবস্থায় এই অভিনব উদ্যোগ করোনার লড়াইয়ে অনেকটাই সাহায্য করবে পাঞ্জাবকে বলেই মনে করছে বিশেসজ্ঞমহল। তবে এই প্রথম নয় এর আগেও একাধিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মিনার্ভা ক্লাবের মালিক রঞ্জিত বাজাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত