নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল কোলকাতা মেট্রো পরিষেবা। অবশেষে ৮ সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে। তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ জিও ফাইভার কে পরখ করুন। ৩০ দিন সম্পূর্ণ বিনামূল্যে।
সেই সব সিদ্ধান্ত নিয়ে মেট্রো কর্তৃপক্ষ এবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবে। কিন্তু তার আগে মেট্রো কর্তারা একটু আলোচনা সেরেছেন নিজেদের মধ্যে আর সেখানে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
যেমন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালুর প্রস্তাব। যাদের স্মার্টকার্ড আছে তারাই শুধু মেট্রোতে যাতায়াত করতে পারবেন।অফিস টাইমে ১২ মিনিট অন্তর ও অন্যান্য সময় ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
এছাড়া প্রতি রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এবার রাজ্য সরকার সম্মতি দিলেই নতুন নিয়ম জানিয়ে দেওয়া হবে। আর তারপরই সবদিক ঠিক থাকলে নির্ধারিত দিনেই চলবে মেট্রো।



