নজরবন্দি ব্যুরো: জিও ফাইভার কে পরখ করুন। ৩০ দিন সম্পূর্ণ বিনামূল্যে। মুকেশ আম্বানির সংস্থা আবারো হাজির এক দুর্দান্ত প্ল্যান নিয়ে। Jio Fiber গ্রাহকদের জন্য থাকছে ” No Condition 30- day free trial” অফার। অর্থাৎ Jio Fiber পরিষেবা উপভোগ করা যাবে ৩০ দিন বিনামূল্যেই। আর ৩০ দিনের সেই অফার একবার শেষ হলে গ্রাহককে অফার করা হবে আনলিমিটেড ইন্টারনেট। খুব কম টাকার মধ্যেই এই পরিষেবা চালু রাখা যাবে। এতে মোট প্ল্যান থাকছে ৬ টি।
আরও পড়ুনঃ ফের করোনা হানা টলিপাড়াতে, এবার আক্রান্ত হলেন অভিনেত্রী সৌমিলি।
জিও ফাইভার কে পরখ করুন। প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। যে কোন প্ল্যান যাওয়ার আগে একবার Jio Fiber কে পরখ করে দেখানোর জন্যই Riliance Jio নিয়ে এসেছে এই ফ্রী ট্রায়াল পরিষেবা।জিও ফাইবার এর গ্রাহক রা ৬ টি মাসিক প্লানে রিচার্জ করতে পারবেন এবার থেকে। ” যেগুলি হল ৩৯৯ টাকা (ব্রোঞ্জ), ৬৯৯ টাকা (সিলভার), ৯৯৯ টাকা (গোল্ড), ১,৪৯৯ টাকা (ডায়মন্ড), ২,৪৯৯ টাকা (ডায়মন্ড প্লাস),৩৪৯৯ টাকার (প্ল্যাটিনাম) প্ল্যান।” ট্রলি আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে এই প্রত্যেকটি প্লানে।
Jio Fiber এর সবচেয়ে কম মূল্যের ৩৯৯ টাকার প্ল্যানে থাকছে আনলিমিটেড ডাটা সহ ৩০ এমবিপিএস স্প্রিডে ইন্টারনেট পরিষেবা।কিন্তু এই প্ল্যানের ভিতর কোন ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনের অফার পাওয়া যাবে না। অপরদিকে, ৬৯৯ টাকা ও ৯৯৯ টাকার প্লানে ইন্টারনেট স্পিড ১৫০ এমবিপিএস পাওয়া যাবে। কিন্তু ৬৯৯ টাকার প্লেনে ওটিটি সাবস্ক্রিপশন উপভোগ করার সুবিধা পাওয়া না গেলেও এই ৯৯৯ টাকার প্লেনে এই সুবিধা পাওয়া যাবে। তবে ১৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ১০০০ টাকার ১১ টি অ্যাপের সাবস্ক্রিপশন।
এছাড়া, ১৪৯৯ ,২৪৯৯ টাকা ও ৩৪৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৩০০ এমবিপিএস, ৫০০ এমবিপিএস ( ৪০০০ জিবি) ও ১ জিবিপি এস ( ৭৫০০ জিবি) ইন্টারনেট স্পিড। এ ছাড়া থাকছে এই তিনটি প্লানে মোট ১২ টি ওটিপি প্ল্যাটফর্মের ১৫০০ টাকার সাবস্ক্রিপশন অফার।কেবল, Jio Fiber এর নতুন গ্রাহকদের জন্য চালু হতে চলেছে এই ৩০ দিনের ফ্রী ট্রয়াল। যেসব নতুন গ্রাহক ১ সেপ্টেম্বর থেকে Jio Fiber এর কানেকশন নিতে চালু করবেন, কেবল মাত্র তারাই বিনামূল্যে এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
এছাড়া যারা ১৫ আগস্ট থেকে ৩১ তারিখের মধ্যে Jio Fiber পরিষেবা চালু করেছেন তারাও পেতে পারেন My Jio দে ভাউচারের মাধ্যমে এই সুবিধা।যেসব গ্রাহকরা ট্রায়াল অফারে 4k সেট টপ বক্স নিতে ইচ্ছুক, Reliance Jio তাদের থেকে ২৫০০ টাকা চার্জ করবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। এই টাকাটি রিফান্ডডেবেল সম্পূর্ণভাবে। আর যেসব গ্রাহকরা 4k সেট টপ বক্স নিতে ইচ্ছুক নন, তাদের থেকে মাত্র ১৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেবে Reliance Jio।
যদিও তারা সাবস্ক্রিপশন পাবেন না ওটিটি অ্যাপগুলোর। কোন গ্রাহক ট্রায়াল’ অফার চাইলে নাও নিতে পারেন।এই দুর্দান্ত অফার এ থাকছে একটি গ্রাহকের জন্য একটি 4k সেট টপ বক্স, ইন্টারনেট স্পিড ১৫০ মেগাবাইট পর্যন্ত, আনলিমিটেড ভয়েস কল ফ্রিতে ও কোন অতিরিক্ত টাকা ছাড়াই ও টি টি অ্যাপ ১০ টি। যেমন- VIP, jio cinema, Netflix, Disney +hotstar, Amazon prime video, Voo, Sony liv, z5, Sun NXT,Alt Balaji, hoichoi, Lionsgate play এবং Shemaroo এর সাবস্ক্রিপশন।



