ইডেনে KKR-এর ম্যাচের শেষে চলবে মেট্রো, জানুন সময়

Kolkata Metro: ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। চলবে পৌনে বারোটা পর্যন্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতাবাসী তথা পার্শ্ববর্তী জেলার মানুষের জন্য সারাবছরই বিভিন্ন পদক্ষেপ করতে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও বিশেষ দিনে স্পেশ্যাল সার্ভিসও দিয়ে থাকে কলকাতা মেট্রো রেল। এর ফলে গুরুত্বপূর্ণ দিনগুলিতে অনেকটাই সুবিধা পান যাত্রীরা।

আরও পড়ুন: সি এস কে-র অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! তাহলে নতুন ক্যাপ্টেন কে

kkr 4

কারণ এক্ষেত্রে বেশিরাতে বাড়ি ফেরার ক্ষেত্রে সুবিধা পান তাঁরা। এবার আরও একবার তেমনই উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে। ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ।

metro1 1

খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। চলবে পৌনে বারোটা পর্যন্ত। তাই বেশি রাতে বাড়ি ফিরতে দর্শকদের যাতে কন অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে সোয়া বারোটা নাগাদ একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবে।

ইডেনে KKR-এর ম্যাচের শেষে চলবে মেট্রো, জানুন সময়

kkr1 5

আবার একইভাবে একই সময়ে ধর্মতলা স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আরও একটি মেট্রো ছাড়বে। দুটি ট্রেনই দক্ষিণেশ্বর ও কবি সুভাষে পৌঁছবে রাত বারোটা ৪৮ মিনিটে। এই খবর জানিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর