সি এস কে-র অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! তাহলে নতুন ক্যাপ্টেন কে

CSK: ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে পঞ্চম আইপিএল টুর্নামেন্ট খেতাব জয়ের পাশাপাশি ট্রফি তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সকে স্পর্শ করে ফেলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে সিএসকের নয়া অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাও চেন্নাইয়ের তরফে সেই ঘোষণাটা করা হয়নি। বরং বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের ট্রফি নিয়ে ১০টি দলের ফোটোশ্যুটের পরই বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: কাল শুরু কোটিপতি লীগ আইপিএল, একনজরে দেখে নিন ক্রীড়া সূচী

ms1

ন’টি দলের অধিনায়ক এবং পঞ্জাব কিংসের সহ-অধিনায়ককে নিয়ে ফোটোশ্যুটে চেন্নাইয়ের তরফে আসেন রুতুরাজ। ক্যাপ্টেন হিসেবে তিনিই আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। এর আগেও এক বার চেন্নাইয়ের অধিনায়ক বদল করা হয়েছিল। ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এ ভাবেই রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল।

ms2 2

তখনও ধোনি নিজেই তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। জাডেজার অধীনে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে আবার দায়িত্বে ফেরেন ধোনি। কিন্তু দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি।

সি এস কে-র অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! তাহলে নতুন ক্যাপ্টেন কে

rituraj

চেন্নাই পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করে।উল্লেখ্য, ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে পঞ্চম আইপিএল টুর্নামেন্ট খেতাব জয়ের পাশাপাশি ট্রফি তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সকে স্পর্শ করে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে, এটাই ধোনির শেষ আইপিএল মরশুম হতে পারে। যদি তেমনটাই হয়, তাহলে চেন্নাই সুপার কিংস দলের কাউকে এই দায়িত্বটা পরের বছর থেকে গ্রহণ করতেই হত। কিন্তু তার আগেই সেই দায়িত্ব পেয়ে গেলেন ঋতুরাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত