গীতা পাঠের মাধ্যমে নন এসি মেট্রো কে আজ চির বিদায় জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিদায় নন-এসি মেট্রো। আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে কলকাতা মেট্রোর নন-এসি রেক। যা ১৯৮৪ সালের ২৪ অক্টোবর দেশের মধ্যে প্রথম কলকাতায় শুরু হয়েছিল। সকালেই গীতা পাঠের মধ্যে দিয়ে চিরবিদায় জানানো হবে। কলকাতা মেট্রোর ৩৭তম প্রতিষ্ঠা দিবসে চিরবিদায় জানানো হবে নর্থ-সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া শেষতম নন-এসি রেকটিকে।

আরও পড়ুনঃপুরসভা জানাল কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯, স্বাস্থ্য দফতর বলছে ২৬৮!

এই উপলক্ষে আজ মহানায়ক উত্তম কুমার স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এখানেই গীতা পাঠের মাধ্যমে এই নন এসি থেকে চির বিদায় জানানো হবে এই অনুষ্ঠানে যারা পুরনো কর্মী আছেন তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন বর্তমান নতুন কর্মীদের সামনে এই নন এসি রেক কিভাবে তারা সামলাতেন। কিভাবে তারা কাজ করতেন সেসব আলোচনা হবে এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, করোনাভাইরাসের জেরে দীর্ঘদিন মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল। তারপর ই-পাস কিংবা স্মার্ট কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত যাত্রী নিয়েই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটছে মেট্রো।

গীতা পাঠের মাধ্যমে নন এসি মেট্রো কে বিদায় জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

গীতা পাঠের মাধ্যমে নন এসি মেট্রো কে আজ চির বিদায় জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

সেই সূত্রে ২০২০ সালের শেষদিক থেকেই সংশ্লিষ্ট রুটে নন-এসি রেক পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তবে জরুরি প্রয়োজনে বের করা হবে এই নন-এসি মেট্রোকে। সুতরাং এটাই বিদায়বেলার সান্ত্বনা।

গীতা পাঠের মাধ্যমে নন এসি মেট্রো কে আজ চির বিদায় জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত