পুরসভা জানাল কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯, স্বাস্থ্য দফতর বলছে ২৬৮!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একই দিনে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের হিসেবে গরমিল ধরা পড়ল করোনা আক্রান্তের সংখ্যায়। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায়  কলকাতা জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। একই দিনে কলকাতা পুরসভা জানিয়েছে ২৪ ঘন্টাইয় আক্রান্তের সংখ্যা ৪৪৯। অর্থাৎ প্রায় ২০০ জন আক্রান্তের হিসেবে গরমিল!

আরও পড়ুনঃ শুধু পুজোর জন্যে নয়, করোনা ছড়াচ্ছে বাইরে বেড়াতে যাওয়ার কারনেও! ফিরহাদ

আজ কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, 88৯ জন আক্রান্তের মধ্যে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দা ৩১৮। ১৩১ জন কলকাতা পুরসভা এলাকার বাইরের। কলকাতার ৩১৮ জন আক্রান্তের মধ্যে উপসর্গ রয়েছে ৬১ জনের, উপসর্গ বিহীন ২৫৭ জন। এদের মধ্যে টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে ২২ জনের। আর টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে ১৯৪ জনের। ভ্যাাকসিন নেওয়া হয়নি এমন আক্রান্তের সংখ্যা ৫৫। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৩৫ জনকে।

অন্যদিকে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৫। এই মুহুর্তে মহানগরে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯১২ জন।

পুরসভা জানাল কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯, স্বাস্থ্য দফতর বলছে ২৬৮!

পুরসভা জানাল কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯, স্বাস্থ্য দফতর বলছে ২৬৮!
পুরসভা জানাল কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯, স্বাস্থ্য দফতর বলছে ২৬৮!

কিন্তু কেন হিসেবে গরমিল হচ্ছে? ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের ব্যাখ্যা অনুযায়ী, কলকাতার আশেপাশের জেলাগুলি থেকে অনেকে নিজেদের ঠিকানা দিচ্ছেন কলকাতা বলেই। কলকাতার বিভিন্ন বেসরকারি ল্যাবে এই পরীক্ষাগুলি হয়েছে। সব খুঁটিয়ে দেখে তবেই মূল বুলেটিন প্রকাশিত হয়। স্বাস্থ্য দফতরের বিবৃতি অনুযায়ী, “আমরা নিয়মিত এই প্রক্রিয়ায় আক্রান্তের সংখ্যা জানাই এবং এটা কিছুটা সময়সাপেক্ষ। আমরা কেবল চূড়ান্ত পরিসংখ্যানই ঘোষণা করি। আমরা জানি না যে এর মধ্যে কোন কর্তৃপক্ষ বা কেউ কী পরিসংখ্যান দেখিয়েছে বা কোথা থেকে তা এসেছে, তা আমাদের জানার বাইরে।”

আরও পড়ুনঃ রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা শেষ, অনিশ্চিত শিক্ষক নিয়োগ! করোনা ৩.০ #Editorial

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত