এ যেন টিকা টিকা খেলা! নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টিকা দিলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ যেন টিকা টিকা খেলা! করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। দেশের এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় টিকাকরণ ক্যাম্প করেছে স্বাস্থ্য দপ্তর। আর এই টিকা করন কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরে প্রশিক্ষিত নার্সরা টিকা দিয়ে থাকেন ।

আরও পড়ুনঃ খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, ট্যুইটে ঘোষণা মোদির

কিন্তু আসানসোলের কুলটি এলাকায় ঘটল এক অন্যরকম ঘটনা। এই এলাকায় আসানসোল পৌরনিগমের এক টিকাকরণ শিবিরে হঠাৎ করেই টিকা নিতে আসা মহিলাকে টিকা দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয় তথা বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা ।

আর তার এই টিকা দেওয়া নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আসানসোল জুড়ে। প্রশ্ন উঠেছে কিভাবে কোন রকম প্রশিক্ষণ ছাড়াই উনি অন্য কাউকে টিকার দিতে পারেন? যদিও এক প্রথম সারির সংবাদ চ্যানেল সেই ছবি প্রকাশ হওয়ার পরেও তিনি তা অস্বীকার করেছেন।

এ যেন টিকা টিকা খেলা!  যদিও এ বিষয়ে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “করপোরেশনের টিকাকরণ শিবির চলছে। এইভাবে যে কেউ টিকা দিতে পারেন না। বিষয়টা দেখছেন তিনি। কোনও রকম অন্যায় বরদাস্ত করা হবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর