Sreelekha Mitra: খোলা পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন, নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলেখা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সবসময়ই চর্চায় থাকেন যে সকল টলি অভিনেত্রী তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র। বাস্তব জীবনে সোজাসাপটা বলতে ভালোবাসেন তিনি। প্রায়শই নিজের মন্তব্যের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। নেটদুনিয়ায় অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে।

আরও পড়ুন: টলিউড ছেড়ে এবার বলিউডে পা, হিন্দি ওয়েব সিরিজে এবার মিমি 

বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে শ্রীলেখার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মুহূর্তে ঝড় তুললেন শ্রীলেখা মিত্র। পুজোর আগে সাহসী পোশাকে ফের নজর কাড়লেন শ্রীলেখা।  শরীরে নেই পোশাকের লেশমাত্র। উন্মুক্ত পিঠে মেহেন্দির আর্ট করে ছবিতে পোজ দিলেন শ্রীলেখা মিত্র।  মেহেন্দি দিয়ে শরীরে ব্লাউজের ডিজাইন করলেন শ্রীলেখা।

খোলা পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন, নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলেখা
খোলা পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন, নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলেখা

চুলে বাঁধা খোপা, দেশীয় বডি আর্টে সেজে উঠেছেন শ্রীলেখা। শিল্পী অমিত মিস্ত্রী সাজিয়েছেন শ্রীলেখাকে।   পিঠখোলা মেহেন্দি ব্লাউজ পরেই  রবীন্দ্র সরোবরে পার্কে ঘুরেছেন শ্রীলেখা। তাঁর এই ছবিতে অন্যতম আকর্ষণ অভিনেত্রীর ঘাড়ের কাছের ট্যাটু। তাঁতে লেখা রয়েছেন অভিনেত্রীর নামের প্রথম অক্ষর ‘শ্রী’।

খোলা পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন, নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলেখা

12 5

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর আবেদনময়ী হয়ে ওঠার পিছনে যে তাঁর ট্যাটুরও অবদান রয়েছে একথা নিজেই বলেন তিনি। পিঠে ডানদিকেও ট্যাটু রয়েছে নায়িকার। তাঁর পিঠের ট্যাটুর অর্থ হল ‘শক্তি’। আর যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যা। তার প্রতিটি ছবিতেই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন