Anubrata Mondal: একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, উডবার্নের ঠাণ্ডা ঘরে দাওয়াই গুড়-বাতাসা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মা ফ্লাইওভার থেকে নেমে সোজা এসএসকেএমের উডবার্ন হাসপাতালে প্রবেশ করল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়। সোজা উডবার্ন ওয়ার্ডে ঢুকে গেলেন কেষ্ট। ১২ নম্বর কেবিনের পর নিয়ে যাওয়া হল ২২১ নম্বর কেবিনে। পরে তাঁর আইনজীবী জানালেন, একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, তাই সিবিআই তলবে হাজিরা দিচ্ছেন না।

আরও পড়ুনঃ CBI এর কথা শুনে ধরফড়ানি, অনুব্রত গেলেন এসএসকেএম-এ

এদিনেই গরু পাচারকাণ্ডে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় তাঁকে। সেইমতো গতকালই বীরভূম থেকে কলকাতা পৌঁছান তিনি। কিন্তু সকাল হতেই চলে যান এসএসকেএমে। কতটা খারাপ অনুব্রত? তা জানার জন্যই গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। হবে শারীরিক পরীক্ষা। এরপরেই রিপোর্ট দেবে মেডিকেল বোর্ড।

Anubrata Mondal: একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, উডবার্নের ঠাণ্ডা ঘরে দাওয়াই গুড়-বাতাসা
Anubrata Mondal: একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, উডবার্নের ঠাণ্ডা ঘরে দাওয়াই গুড়-বাতাসা

এদিন অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীকক্ষার জন্য এক মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চেস্ট মেডিসিন বিশেষজ্ঞকে প্রবেশ করতে দেখা যায়। যদিও অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যের কথা ভেবে আগে থেকেই মেডিকেল টিম প্রস্তুত রেখেছিল সিবিআই। অনুব্রতর আইনজীবীদের কথায়, এরপর একজন অসুস্থ ব্যক্তিকে হেনস্থার অভিযোগ তুলবেন তাঁরা। এরপর যদি সিবিআই কর্তারা মনে করেন তাহলে হাসপাতালে এসে কথা বলতে পারেন।

উল্লেখ্য, এর আগে গরু পাচারকাণ্ডে চারবার অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। প্রত্যেকবারেই শারীরিক অসুস্থতা এবং করোনার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এরপরেই সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, অনুব্রত মণ্ডল মাস্ক ছাড়াই নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি এসএসকেএম হাসপাতালে উপস্থিত থাকার সময়েও তাঁর মুখে মাস্ক ছিল না।

একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, চলছে চিকিৎসা 

একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, চলছে চিকিৎসা 
একাধিক শারীরিক সমস্যা কেষ্টর, চলছে চিকিৎসা

এরপর রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেষ্ট মণ্ডল। সেখানেও রেহাই মেলেনি। একই রায় দেয় ডিভিশন বেঞ্চ। এরপরেই অনুব্রতকে তলব করে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন